শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫

বিজেপিকে পেছনে ফেলে এগিয়ে কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৬৪ বার পড়া হয়েছে
বিজেপিকে পেছনে ফেলে এগিয়ে কংগ্রেস

ভারতের কর্ণাটক রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোট গণনা চলছে। শনিবার স্থানীয় সময় সকাল থেকে ভোট গণনা শুরু হয়ে এখনো তা চলছে। সরকারিভাবে এখনও চূড়ান্ত ফল ঘোষণা করা না হলেও প্রাপ্ত ফলাফলে রাজ্যটিতে বিজেপিকে পেছনে ফেলে একক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে কংগ্রেস।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার কর্ণাটকের ২২৪ আসনের বিধানসভায় নির্বাচন হয়। গণনায় এখন পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেস ১২২ আসনে এগিয়ে আছে। রাজ্যে ক্ষমতাসীন বিজেপি এগিয়ে আছে ৬১ আসনে। ধর্মনিরপেক্ষ জনতা দল (জেডিএস) ২৫ ও অন্যান্যরা ৬ আসনে এগিয়ে আছে। ক্ষমতায় আসার জন্য একটি দলের ১১৩ আসন প্রয়োজন। বিজেপিশাসিত কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ এস বোমাই নিজ দলের বিজয়ের বিষয়ে আশা প্রকাশ করেছেন।

কংগ্রেসের অভিযোগ, বিধানসভায় আস্থা ভোটে প্রয়োজনীয় আসন পেতে বাসবরাজ ছোট দলগুলোর সমর্থন পাওয়ার চেষ্টা করছেন।

এমন পরিস্থিতিতে কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া দলের সব বিধায়ককে বেঙ্গালুরু আসতে বলেছেন। সে জন্য বেশ কয়েকটি রিসোর্ট ভাড়া নেয়া হয়েছে। এ নিয়ে বিজেপি রসিকতা করে বলেছে, কংগ্রেস নিজ দলের বিধায়কদের ওপর আস্থা রাখতে পারছে না।

গত নির্বাচনে বিজেপি ১০৪ আসন পেয়ে একক বড় দল হিসেবে আবির্ভূত হয়। সেসময় সরকার গঠনে পর্যাপ্ত আসন আছে এমনটি প্রমাণ করতে গিয়ে দলটি অন্য দলের বিধায়কদের ‘কিনে নেয়ার’ বিতর্কে জড়ায়। সেই বিধায়কদের দলে কংগ্রেসের ‘দলছুট’রাও ছিলেন। ধরে নেয়া যায়, সেই স্মৃতি সব দলেরই মনে অমলিন।

সরল হিসাবে ‘কংগ্রেসের ঘাঁটি’ হিসেবে পরিচিত কর্ণাটকে গত বছরের তুলনায় বিজেপির আসন কমতে পারে ৩৩টি এবং কংগ্রেসের আসন বাড়তে পারে ৪২টি।

এরপরও ভয়ে কংগ্রেস। কেননা, এখন পর্যন্ত পাওয়া তথ্যে বিজেপি অন্য দলের সমর্থন দিয়ে ১০২ আসন জোগাড় করতে পারে। সরকার গঠনে প্রয়োজনীয় আরও ১১ আসনের বিধায়ক কংগ্রেস থেকে ‘ছিনিয়ে নিতে’ পারলে আবারও শেষ হাসি হাসতে পারে বিজেপি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com