রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

৫ বছরে সর্বোচ্চ তেল রপ্তানি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৬১ বার পড়া হয়েছে
৫ বছরে সর্বোচ্চ তেল রপ্তানি ইরানের

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও বিগত পাঁচ বছরের মধ্যে তেল রপ্তানিতে সর্বোচ্চ রেকর্ড অতিক্রম করেছে ইরান। ২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্র-ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা করে। শনিবার কয়েকটি আন্তর্জাতিক সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্ত সংস্থা রয়টার্স।

দেশটির জ্বালানি তেলমন্ত্রী জাভেদ ওউজি জানিয়েছেন, ২০২১-২২-এর তুলনায় ২০২২-২৩ মৌসুমে এখন পর্যন্ত ৮ কোটি ৩০ লাখ ব্যারেল তেল বেশি রপ্তানি করেছে। আর দুই মৌসুম আগের তুলনা করলে ১৯ কোটি ব্যারেল বেশি তেল রপ্তানি করছে যুক্তরাষ্ট্রের কঠোর সব নিষেধাজ্ঞায় থাকা দেশটি।

গত বছরের তুলনায় ২০২২-২৩ মৌসুমে গ্যাস রপ্তানিও বেড়েছে ১৫ শতাংশ। মূলত চীনের সঙ্গে ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ছাপ পড়তে দিচ্ছে না ইরানের তেলের বাজারে। ইরানি তেল ও গ্যাসের প্রধান ক্রেতাই চীন।

সাধারণত মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে ইরান তার তেল রপ্তানি সংক্রান্ত তথ্য প্রকাশ করে না। যদিও রয়টার্স জানিয়েছে, যেসব দেশে ইরানের তেল রপ্তানি উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে সেসব দেশের মধ্যে রয়েছে চীন, সিরিয়া ও ভেনেজুয়েলা। এছাড়া জার্মানি, স্পেন ও বুলগেরিয়ার মতো ইউরোপীয় দেশগুলোও ইরানের তেল আমদানি করেছে।

২০১৮ সালের মে মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করার পর তেহরানের তেল রপ্তানি কমে যায়। তবে প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর দেশটিতে তেল রপ্তানি উল্লেখযোগ্য মাত্রায় বেড়ে গেছে।

গত মাসে ইরান দৈনিক গড়ে ১৫ লাখ ব্যারেলের বেশি তেল রপ্তানি করে, যা ২০১৫ সালে মে মাসের পর এক মাসে সর্বোচ্চ রপ্তানি। যদিও তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের তথ্যমতে, গত মাসে দেশটি দৈনিক গড়ে ৩০ লাখ ব্যারেলের বেশি তেল রপ্তানি করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com