রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

নিখোঁজ সাবমেরিনের সন্ধানে গিয়ে মিলল কীসের শব্দ?

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৭৬ বার পড়া হয়েছে
নিখোঁজ সাবমেরিনের সন্ধানে গিয়ে মিলল কীসের শব্দ?

উত্তর আটলান্টিক মহাসাগরে নিখোঁজ সাবমেরিনের খোঁজে অভিযান চালানোর সময় ওই এলাকায় পানির তলদেশে একধরনের শব্দ পেয়েছে অনুসন্ধানের সঙ্গে যুক্ত কানাডিয়ান একটি এয়ারক্র্যাফট। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে।

সাগরের তলদেশে রোবটের সাহায্যে অনুসন্ধান চালানো হচ্ছে।  যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড বুধবার বলেছে, পানির তলদেশে শব্দ শনাক্ত হওয়ায় ইতিমধ্যে অনুসন্ধানকারী রোবটের অবস্থান পরিবর্তন করে শব্দের মূল উৎপত্তিস্থলের দিকে স্থানান্তর করা হয়েছে। তবে এখনো নিখোঁজ সাবমেরিনটিকে শনাক্ত করা যায়নি।

উত্তর আটলান্টিকে ডুবে যাওয়া টাইটানিকের অবশিষ্ট অংশ দেখতে গিয়ে নিখোঁজ হয়েছে সাবমেরিনটি। এই সাবমেরিনে পাঁচ যাত্রী ছিলেন বলে জানা গেছে। ওশান গেট এক্সপিডিশন নামে একটি সংস্থার উদ্যোগে ওই অভিযান শুরু হয়েছিল। ২১ ফুট লম্বা একটি সাবমেরিন নিয়ে বেরিয়েছিলেন তারা।

রোববার তারা বেরিয়েছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, এর ঘণ্টা দুয়েক পর থেকেই তাদের আর খোঁজ মিলছে না। এখনো তল্লাশি অভিযান চলছে। এএফপি।

ওই সাবমেরিনে থাকা পাঁচ যাত্রীর পরিচয় প্রকাশ করেছে বিবিসি। তারা হলেন হ্যামিশ হার্ডিং, শাহজাদা দাউদ, সুলেমান দাউদ, পল হেনরি নিরজিওলেট ও স্টকটন রাশ।

৫৮ বছর বয়সী ব্রিটিশ অভিযাত্রী হ্যামিশ হার্ডিং। তিনি মহাকাশে গেছেন এবং বেশ কয়েকবার দক্ষিণ মেরুতেও ভ্রমণ করেছেন।

৪৮ বছর বয়সী শাহজাদা দাউদ পাকিস্তানের একটি ধনী পরিবারের সদস্য। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের প্রতিষ্ঠিত দুটি দাতব্য প্রতিষ্ঠানের সেবা কাজের সঙ্গে তিনি যুক্ত। তার ছেলে সুলেমান দাউদও ওই সাবমেরিনে ছিলেন। ১৯ বছর বয়সী সুলেমান শিক্ষার্থী।

৭৭ বছর বয়সী পল হেনরি নারজোলেত ফরাসি নৌবাহিনীর সাবেক ডুবুরি। ১৯৮৭ সালে টাইটানিকের ধ্বংসাবশেষ এলাকায় যাওয়া প্রথম অভিযাত্রী দলের সঙ্গে তিনি ছিলেন।

সাবমেরিনটিতে যে পরিমাণ অক্সিজেন মজুত থাকে, তা দিয়ে ৯৬ ঘণ্টা পানির নিচে টিকে থাকা যায়। সে অনুযায়ী, সাবমেরিনটি অক্ষত থাকলে এর যাত্রীরা আগামীকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত অক্সিজেন সরবরাহ পাবেন।

১৯১২ সালে উত্তর আটলান্টিক সাগরে ডুবে গিয়েছিল টাইটানিক। প্রায় ১৩ হাজার ফুট সমুদ্রের গভীরে চলে যায় এই বিশাল জাহাজ। কানাডার নিউ ফাউন্ডল্যান্ড উপকূল থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে টাইটানিক ডুবে গিয়েছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com