শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

জাপান-তাইওয়ানের আকাশে চীনা ‘গুপ্তচর’ বেলুন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৭৪ বার পড়া হয়েছে
জাপান-তাইওয়ানের আকাশে চীনা 'গুপ্তচর' বেলুন

যুক্তরাষ্ট্রের পর এবার এশিয়ার দেশ জাপান এবং তাইওয়ানের উপর চীনা গুপ্তচর বেলুনের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে জাপান নিশ্চিত করেছে যে বেলুনগুলো তাদের ভূখণ্ডের উপর দিয়ে উড়েছে এবং তারা যে কোন সময় বেলুনগুলোকে গুলি করে ভূপাতিত করতে প্রস্তুত রয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি নিউজ।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ইউকো মুরাকামি বলেন, নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করে সব ধরনের সতর্কতা অবলম্বন করছে সরকার।

সম্প্রতি বিবিসির প্যানোরামা নামক একটি প্রতিষ্ঠানের স্যাটেলাইট চিত্রে বিষয়টি ধরা পড়েছে। বেলুন শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। প্যানোরামার প্রতিষ্ঠাতা কোরি জাস্কোলস্কি বলছেন, জাপানের আকাশে ২০২১ সালেও এমন বেলুন শনাক্ত করেছিলেন তিনি, তবে তা প্রকাশ করেননি তখন।

বিষয়টি নিয়ে তাইওয়ানের তেমন কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি। তাইওয়ানের সরকার বলছে, তারা বিশ্বাস করে এটি চীনের বেসামরিক কাজে ব্যবহৃত আকাশযান। তবে বিবিসির এই প্রমাণ নিয়ে কোনও মন্তব্য করেনি চীন।

চলতি বছরেই মার্কিন আকাশে এমন গোয়ান্দা বেলুন শনাক্ত হলে তা গুলি করে ভূপাতিত করে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে নতুন করে শুরু হয় মার্কিন-চীন সম্পর্কের টানাপোড়েন। এ কারণেই মূলত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সে সময় ঘোষিত চীন সফরও বাতিল করেছিলেন।

তবে চীনের দাবি, আবহাওয়াবিদ্যার মতো বৈজ্ঞানিক গবেষণার জন্য তারা এমন বেলুন ব্যবহার করে। এটিকে অনিচ্ছাকৃত ও বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করে চীন।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক বিশ্লেষক জন কুলেভার বলেছেন ভিন্ন কথা। তিনি বলেন, এটি শুধু একবারের ঘটনা নয়, প্রায় ৫ বছর ধরে এরকম বেলুনের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com