শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

পুরো ফ্রান্সে উত্তেজনা: গ্রেপ্তার ৪২১

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে
পুরো ফ্রান্সে উত্তেজনা: গ্রেপ্তার ৪২১

ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশের নির্দেশে গাড়ি না থামানোয় ১৭ বছর বয়সী নাহেল এম.কে গুলি করে হত্যা করেছে ফরাসি পুলিশ। এরপর থেকে আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা দেশ।

বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী দেশজুড়ে ৪২১ জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।  

শুক্রবার (৩০ জুন) সকালে বিবিসি ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে। ফ্রান্সের স্থানীয় গণমাধ্যম লে ফিগারো জানিয়েছে, দেশটির একটি অঞ্চল থেকেই ২৪২ জনকে গ্রেপ্তার করেছে। আটকদের অধিকাংশের বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে।

গত রাতে প্যারিসের বেশ কয়েকটি জায়গায় লুটের ঘটনা ঘটেছে। দেশটির স্থানীয় দৈনিক লে মন্ডে বলছে, প্যারিসের বেশ কয়েকটি রাস্তার ক্ষতি হয়েছে। কয়েকটি শহরে কারফিউও জারি করা হয়েছে।

ঘটনার শুরু হয় মঙ্গলবার। ওইদিন সকালে প্যারিসের উপশহর নানতেরে ট্রাফিক বিধি অমান্য করে জোরে গাড়ি চালানোর অভিযোগে নাহেলকে গাড়ি থামানোর নির্দেশ দিয়েছিল পুলিশ। কিন্তু নাহেল তাতে কর্ণপাত না করে গাড়ি নিয়ে সরে পড়ার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন পুলিশ সদস্যরা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাহেলের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com