শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

সু চিকে সাধারণ ক্ষমা ঘোষণা সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে
সু চিকে সাধারণ ক্ষমা ঘোষণা সেনাবাহিনীর

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির জান্তা সরকার। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বন্দি ছিলেন তিনি। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এক প্রতিবেদনে জানায়, ৭ হাজারেরও বেশি বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বৌদ্ধ চল্লিশা উপলক্ষে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিসহ ৭ হাজার বন্দীকে এই সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। মিয়ানমারের বেসামরিক নেত্রী অং সান সু চিকে ৫টি ফৌজদারি মামলায় সাধারণ ক্ষমা পেয়েছেন। তার বিরুদ্ধে এখনও ১৪টি মামলা চলমান রয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রাষ্ট্রীয় প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান অং সান সু চিকে ক্ষমা করেছেন, যাকে সংশ্লিষ্ট আদালত সাজা দিয়েছিল। তবে তাকে আটকে রাখা হবে। অনেকগুলো অপরাধের মধ্যে মাত্র পাঁচটি অপরাধের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

সেনাবাহিনী সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করার পর, বিভিন্ন অপরাধের জন্য সুচিকে মোট ৩৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। স্থানীয় সময় গত শুক্রবার ৭৮ বছর বয়সী সুচিকে রাজধানী নেপিতাওতে কারাগার থেকে গৃহবন্দী করা হয় বলে জানা গেছে। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com