শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

ইসলামকে ‘মহান ধর্ম’ স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৬৯ বার পড়া হয়েছে
ইসলামকে ‘মহান ধর্ম’ স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

বিশ্বজুড়ে শান্তি-সম্প্রীতি রক্ষায় ইসলামের যে অবদান রয়েছে তার প্রতি সম্মান জানিয়ে ইসলামকে ‘মহান ধর্ম’ হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব উত্থাপিত হয়েছে।

পাকিস্তান ভিত্তিক গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়, গত ২৮ জুলাই টেক্সাস থেকে নির্বাচিত কংগ্রেসম্যান আল গ্রিন মার্কিন হাউজ অব রিপ্রেজেনটেটিভসে এ প্রস্তাব দেন। তাতে সম্মতি জানান ইলহান ওমর, রাশিদা তাইয়িব ও আন্দ্রে কারসন।

এই প্রস্তাবের লক্ষ্য হলো, যুক্তরাষ্ট্রে ইসলামি মূল্যবোধ ও বিশ্বাস আরও বাড়ানো, ইসলাম বিষয়ে বোঝাপড়া ও এই ধর্মের প্রতি জনসাধারণের মর্যাদাপূর্ণ দৃষ্টিভঙ্গি বৃদ্ধি করা। প্রস্তাবটিকে বিবেচনার জন্য পররাষ্ট্রবিষয়ক হাউজ কমিটির কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

প্রস্তাবে ইসলামের মৌলিক নীতিমালা, মুসলিম সম্প্রদায়ের অনুশীলন ও ঐতিহ্যগুলো উল্লেখ বলা হয়েছে, ‘ইসলাম’ শব্দের অর্থ হলো ‘আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ’ ও ‘শান্তি’।

এতে আরও বলা হয়, পবিত্র কোরআন ইসলামের মৌলিক ধর্মগ্রন্থ ও মুসলমানেরা এটিকে তাদের ঐশ্বরিক নির্দেশনার গ্রন্থ বলে মনে করে। তাছাড়া ইসলাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও দ্রুত বর্ধনশীল ধর্ম, বিশ্বব্যাপী আনুমানিক ২০০ কোটি মানুষ এ ধর্মের অনুসারী। এমনকি, মার্কিন যুক্তরাষ্ট্রেও ৩৫ লাখ মুসলমান বসবাস করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com