শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

ইয়েমেনে অপহৃত সাবেক সেনা কর্মকর্তা সুফিউল উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে
ইয়েমেনে অপহৃত সাবেক সেনা কর্মকর্তা সুফিউল উদ্ধার

ইয়েমেনে আল কায়েদার হাতে অপহৃত জাতিসংঘের কর্মকর্তা ও সাবেক লেফটেন্যান্ট কর্নেল সুফিউল আনামকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে আছেন বলে জানা গেছে।

মঙ্গলবার সুফিউলকে উদ্ধারের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর দপ্তর।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে অপহরণের শিকার ৫ জাতিসংঘ কর্মীর মধ্যে একজন হলেন বাংলাদেশি নাগরিক একেএম সুফিউল আনাম। ধারণা করা হয়েছিল, জাতিসংঘে কর্মরত এই কর্মকর্তাকে অপহরণের পর জঙ্গি গোষ্ঠী তাকে হত্যা করেছে।

সুফিউল ইয়েমেনের অ্যাডেনে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কোঅর্ডিনেশন অফিসার (হেড) হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এই সাবেক সেনা কর্মকর্তার অপহরণের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন। তিনি জানান, সুফিউল আনাম বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল।

সুফিউল আনাম বাংলাদেশ সেনাবাহিনীতে ১৯৭৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। অবসর নেয়ার পর থেকে তিনি জাতিসংঘের সঙ্গে কাজ শুরু করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com