রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

বাড়িঘর-দোকানপাট পুড়ে ছাই, নিহত বেড়ে ৩৬

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৮০ বার পড়া হয়েছে
বাড়িঘর-দোকানপাট পুড়ে ছাই, নিহত বেড়ে ৩৬

যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যে চলমান দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। এছাড়া দাবানল লোকালয়ে ছড়িয়ে পড়ায় অন্তত ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মাওই দ্বীপের প্রাণহানির এ ঘটনা ঘটেছে। হাওয়াই দ্বীপের কাছে প্রশান্ত মহাসাগরে একটি হ্যারিকেনের সৃষ্টি হয়েছে। দাবানলের কারণে দমকল কর্মীসহ আহত হয়েছেন প্রায় ২০ জন। যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, হাওয়াইয়ের বিভিন্ন অংশে অন্তত ৭টি দাবানল সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। লাহাইনা শহরটির রাস্তাঘাট থেকে শুরু করে অসংখ্য বাড়িঘর ও দোকানপাটসহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দাবানলের কারণে নিঃস্ব হয়ে গেছেন অসংখ্য মানুষ।

দুর্ঘটনা এড়াতে অন্তত ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন আরও অন্তত ১৫ হাজার মানুষ। উদ্ধারকর্মীরা জানান, শহরটির বিদ্যুৎ ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি ধ্বংসাবশেষের কারণে উদ্ধার তৎপরতায়ও ব্যাঘাত ঘটছে।

হাওয়াইয়ের গভর্নর সিলভিয়া লিউক এক সংবাদ সম্মেলনে বলেছেন, যাদের সরিয়ে নেয়া হয়েছিল তাদের আশ্রয় দিতে গিয়ে আশ্রয়কেন্দ্রগুলোতে ধারণক্ষমতার বেশি লোকজনকে থাকতে দিতে হচ্ছে। আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি।

জরুরি সেবা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর জেনারেল কেনেথ বলেছেন, বর্তমানে আমাদের প্রধান লক্ষ্য হলো জনগণের প্রাণ বাঁচানো, তাদের দুর্ভোগ কমানো এবং যত বেশি সম্ভব সম্পদের ক্ষয়ক্ষতি কমানো। দ্বীপের বৈদ্যুতিক সঞ্চালন লাইনের ২৯টি খুঁটি ভেঙে পড়েছে। ফলে দ্বীপটি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। পাশাপাশি মোবাইল ফোন নেটওয়ার্ক সেবাও ব্যাহত হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com