শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

রাশিয়ার ওয়াগনার প্রধান বিমান দুর্ঘটনায় নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে
রাশিয়ার ওয়াগনার প্রধান বিমান দুর্ঘটনায় নিহত

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোশিন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। বুধবার (আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরো জানায়, রাশিয়াতে বিমান বিধ্বস্ত হয়ে প্রিগোজিনসহ আরও ৯ জন নিহত হয়েছেন। এর আগে ওয়াগনার সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেল গ্রে জোনে বলা হয়, মস্কোর উত্তরাঞ্চীয় টিভার অঞ্চলে প্রিগোজিনবাহী বিমানটি লক্ষ্য করে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে গুলি চালানো হয়।

গত জুনে রাশিয়ার সেনাবাহিনীর অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছিলেন প্রিগোজিন। ব্যর্থ অভ্যুত্থানের পর গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো ভিডিও বার্তা দিয়েছিলেন প্রিগোজিন।

ভিডিওটি দেখে ধারণা করা হচ্ছিল, আফ্রিকা থেকে তিনি ভিডিওটি ধারণ করেছেন। এর আগে গত মাসে আফ্রিকা-রাশিয়া শীর্ষ সম্মেলনে দেখা যায় প্রিগোজিনকে। গত জুনে রাশিয়ায় সেনাবাহিনীর বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন তিনি। তবে ২৪ ঘণ্টার মধ্যে সেটি ব্যর্থ হয়।

২০১৪ সালে রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনার প্রতিষ্ঠা করেন পুতিনের একসময়ের ঘনিষ্ঠ প্রিগোজিন। রুশ এ ধনী ব্যবসায়ী ‘পুতিনের বাবুর্চি’ নামে পরিচিতি পেয়েছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com