শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

থাইল্যান্ডে বৌদ্ধভিক্ষুর বেশে গ্রেপ্তার ৭ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩১ বার পড়া হয়েছে
থাইল্যান্ডে বৌদ্ধভিক্ষুর বেশে গ্রেপ্তার ৭ বাংলাদেশি

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশে গতকাল রবিবার বৌদ্ধ ভিক্ষু ছদ্মবেশে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তারা অভিবাসন সংক্রান্ত অভিযান এড়াতে বৌদ্ধভিক্ষুর ছদ্মবেশ ধরেছিলেন। আজ থাইল্যান্ডের গণমাধ্যম এ খবর জানিয়েছে। গতকাল রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশ থেকে তারা গ্রেপ্তার হন।

সাত ব্যক্তির সঙ্গে সাধারণ পোশাক ছিল। তারা যে বৌদ্ধভিক্ষু, তার সপক্ষে কোনো প্রমাণ তাদের কাছে ছিল না। এই বিষয় উদ্‌ঘাটনের পর তাদের প্রকৃত পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়।

বেনামি সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে থাইল্যান্ডের সোংখলা ইমিগ্রেশন ও হাট ইয়াই ট্যুরিস্ট পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই সাত ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা সবাই পুরুষ। তারা মালয়েশিয়া যেতে চেয়েছিলেন। তাদের সবার মাথা কামানো। পরনে ছিল বৌদ্ধ ভিক্ষুর পোশাক। স্থানীয় লোকজনের সঙ্গে মিশে গিয়ে কর্তৃপক্ষের চোখ এড়াতে তারা এই কৌশল নিয়েছিলেন।

কর্তৃপক্ষ জানায়, দলটি বাংলাদেশ থেকে ভ্রমণ শুরু করে মিয়ানমার হয়ে থাইল্যান্ডে প্রবেশ করে বলে অনুসন্ধানে জানা গেছে। তাদের বিরুদ্ধে থাইল্যান্ডে অবৈধ প্রবেশের অভিযোগ আনা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com