বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

এবার ৭ ব্যক্তি-সংস্থার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৮ বার পড়া হয়েছে
এবার ৭ ব্যক্তি-সংস্থার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ইরান, চীন, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের পাঁচ সংস্থা ও দুই ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার মার্কিন অর্থ মন্ত্রণালয় বা ইউএস ডিপার্টমেন্ট অব ট্রেজারি এই নিষেধাজ্ঞা আরোপ করে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সামরিক ও আক্রমণাত্মক ড্রোন প্রকল্পে সহায়তা করার জন্য চীন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ইরান ভিত্তিক সংস্থা এবং ব্যক্তিদের ওপর এমন নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ইউক্রেনে হামলা অব্যাহত রাখতে রাশিয়াকে এই ধরনের অস্ত্র সরবরাহের অভিযোগ আনা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, পাঁচটি সংস্থা এবং দুই ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যারা একটি নেটওয়ার্কের অংশ হয়ে সংবেদনশীল যন্ত্রাংশ সংগ্রহ করতে সহায়তা করেছে। এসব ব্যবহার হচ্ছে ইরানের মনুষ্যবিহীন বিমান (ইউএভি) প্রকল্পে। এই নেটওয়ার্কের মাধ্যমে আসা বিশেষ মোটর ইরানের শাহেদ-১৩৬ ড্রোনগুলোতে ব্যবহৃত হয়। সম্প্রতি ইউক্রেনে বিধ্বস্ত একটি ড্রোনের ধ্বংসাবশেষ থেকে এমন মোটর উদ্ধার করা হয়। এছাড়া সাম্প্রতিক সময়ে ইউক্রেনে এই ধরনের ১৩৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইরানের তৈরি ইউএভিগুলো রাশিয়ার ইউক্রেনে হামলার ক্ষেত্রে একটি মূল হাতিয়ার হয়ে ওঠেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com