বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

‘বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে নেতা নির্বাচন করতে পারে সে জন্য ভিসানীতি’

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে
‘বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে নেতা নির্বাচন করতে পারে সে জন্য ভিসানীতি’

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না এবং নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে চায় না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। স্থানীয় সময় সোমবার (২ অক্টোবর) নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘কোনো দলের সমর্থনে বাংলাদেশের নির্বাচন প্রভাবিত করতে চায় না যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চাওয়া একই- অবাধ ও সুষ্ঠু নির্বাচন।’

গণমাধ্যমের ওপর ভিসা নিষেধাজ্ঞার ব্যাপারে পিটার হাসের বক্তব্য মার্কিন পররাষ্ট্র দপ্তর সমর্থন করে কিনা- এমন প্রশ্নের উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান ম্যাথিউ মিলার। তিনি বলেন, বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচন করতে পারে, সে জন্য ভিসানীতি ঘোষণা করা হয়েছে।

মিলার বলেন, বাংলাদেশ সরকার, রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং গণমাধ্যম, সবাই একটি নিরপেক্ষ নির্বাচনের কথা বলছে- যুক্তরাষ্ট্রও সেটি চায়।

এছাড়াও সংবাদ সম্মেলনে বাংলাদেশের আসন্ন নির্বাচন ছাড়াও গণমাধ্যমকর্মীদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের ঘোষণা নিয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ওই ব্রিফিংয়ের বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com