বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

হাসপাতালের প্রধানকে দিয়ে টয়লেট পরিষ্কার করালেন এমপি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে
হাসপাতালের প্রধানকে দিয়ে টয়লেট পরিষ্কার করালেন এমপি

মাত্র ৪৮ ঘণ্টায় এক সরকারি হাসপাতালে ৩১ রোগীর মৃত্যুর পর সচেতন হয় সরকার। তাড়াতাড়ি করে ওই হাসপাতালে যান ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্য (এমপি)। পর্যবেক্ষণ করেন সেখানকার সবশেষ পরিস্থিতি। একপর্যায়ে নোংরা টয়লেট দেখতে পায়। তখন সেই নোংরা টয়লেট হাসপাতালের প্রধানকে দিয়েই পরিষ্কার করান এমপি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩ অক্টোবর) ক্ষমতাসীন দল শিব সেনার এমপি হেমন্ত পাতিল রাজ্যের শঙ্করাও চৌহান সরকারি হাসপাতাল পরিদর্শনে যান। সেখানে নোংরা টয়লেটটি তার চোখে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে হাসপাতালটির প্রধান (ডিন) শ্যামরাও ওয়াকোদেকে ধরেন এবং তাকেই এটি পরিষ্কার করতে বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, ডিন শ্যামরাও ঝাড়ু দিয়ে টয়লেটটি পরিষ্কার করছেন আর এমপি পাইপ দিয়ে পানি ছিটাচ্ছেন।

হাসপাতালটিতে দু’দিনে এত মানুষের মৃত্যুর জন্য পর্যাপ্ত ওষুধ ও কর্মীর অভাবকে দুষছেন ভুক্তভোগীরা। তবে হাসপাতালের প্রধান দাবি করেন সবার অবস্থা আশঙ্কাজনক ছিল বলেই মৃত্যু হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com