বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিঠামইনে সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

ইসরায়েলে মার্কিন অস্ত্রের চালান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৭২ বার পড়া হয়েছে
ইসরায়েলে মার্কিন অস্ত্রের চালান

অস্ত্র বোঝাই প্রথম মার্কিন বিমান বুধবার ভোররাতে যুক্তরাষ্ট্র থেকে ইসরাইলে পৌঁছেছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর প্রেস সার্ভিস (আইডিএফ) এ কথা জানিয়েছে।

আইডিএফ এক বিবৃতিতে জানায়, মার্কিন যুদ্ধাস্ত্র বোঝাই প্রথম বিমানটি ইসরাইলে অবতরণ করেছে। উন্নত গোলাবারুদসহ বিমানটি আজ রাতে নেভাটিম বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। অস্ত্রগুলো উল্লেখযোগ্য হামলা চালানো এবং বিশেষ পরিস্থিতির মোকাবেলার জন্য পাঠানো হয়েছে।

আইডিএফ তাদের এক্স অ্যাকাউন্টে বলেছে, যুদ্ধের সময় আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য আমাদের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা একটি মূল অংশ। সরঞ্জামগুলো ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিওপিপি (উৎপাদন ও সংগ্রহ বিভাগ), ইউএস প্রকিউরমেন্ট মিশন এবং আন্তর্জাতিক পরিবহন ইউনিটের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে এবং ইসরায়েলে আনা হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী তাদের সমর্থনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে।

এর আগে হামাসের হামলায় তাৎক্ষণিক সাড়া দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছিলেন। ফোনে তিনি ইসরায়েলের প্রতি তার দেশের অব্যাহত সমর্থন প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

বাইডেন বলেন, তিনি ইসরায়েলকে তার অঞ্চল এবং জনগণকে রক্ষা করতে সহায়তা করার জন্য আরও তহবিল অনুমোদনের জন্য কংগ্রেসকে আহ্বান জানাবেন। তার প্রশাসন ইসরায়েলকে আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য পর্যাপ্ত গোলাবারুদ এবং ইন্টারসেপ্টর সরবরাহ করা অব্যাহত রাখবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে। এর সাহায্যে ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানার আগেই হামাসের রকেট আকাশে ধ্বংস করে দেয়া হয়।

মঙ্গলবার হোয়াইট হাউসে করা মন্তব্যে বাইডেন হামাসের নিন্দা করেছেন। পাশাপাশি হামলায় ১৪ জন মার্কিন নাগরিক নিহতের কথা নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।ইসরায়েলও পাল্টা আক্রমণ করে। এরপর থেকে দুই পক্ষের সংঘাত চলছেই। চলমান এই সংঘাতে ইতোমধ্যে ৯ শতাধিক ফিলিস্তিনি এবং ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন হাজার হাজার মানুষ।

ইসরায়েলি বিমান হামলায় গাজায় হামাসের রাজনৈতিক ব্যুরোর দুই শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। হামাসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহতরা হলেন, জাকারিয়া আবু মুয়াম্মার ও জাওয়াদ আবু শামাল।

অন্যদিকে হামাস ইসরায়েলে হামলা চালিয়ে বিপুল সংখ্যক ইসরায়েলিকে আটক করেছে বলে দাবি করছে। সংগঠনটি বলছে, ইসরায়েলের কারাগারে যত বন্দি রয়েছে তাদের সবাইকে ছাড়ানোর জন্য এটা যথেষ্ট। সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com