বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিঠামইনে সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

ফিলিস্তিনের প্রেসিডেন্টকে বাইডেনের ফোন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের প্রেসিডেন্টকে বাইডেনের ফোন

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। অবরুদ্ধ গাজায় মানবিক ত্রাণসহায়তা পাঠানো নিয়ে কথা বলেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বাইডেন বলেছেন, ‘আমি তাকে (মাহমুদ আব্বাস) আশ্বস্ত করেছি যে গাজায় বেসামরিক নাগরিকদের কাছে মানবিক ত্রাণসহায়তা পৌঁছানো নিশ্চিত করতে এবং এই সংঘাত যেন আরও ছড়িয়ে না পড়ে, সে জন্য ওই অঞ্চলের অংশীদারদের সঙ্গে আমরা কাজ করছি।’

মার্কিন প্রেসিডেন্ট ওই পোস্টে জানান, মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনালাপে তিনি ইসরাইলে হামাসের হামলার নিন্দা জানিয়েছেন এবং হামাস ফিলিস্তিনের জনগণের ‘মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার নিয়ে বেঁচে থাকার জন্য লড়ছে না’ বলেও পুনর্ব্যক্ত করেছেন।

ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাসের সদস্যরা গত শনিবার ইসরায়েলে রকেট নিক্ষেপ করে। তাদের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা এরই মধ্যে ১ হাজার ৪০০ ছাড়িয়েছে।

হামাসের হামলার প্রতিবাদে শনিবারই গাজায় বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। তাদের টানা ৯ দিনের বোমা হামলায় ২ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে গাজাকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে সেখানে খাবার, পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এতে ২২ লাখ মানুষের গাজা উপত্যকায় ভয়ানক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে বলে জাতিসংঘের মানবিক ত্রাণসহায়তা প্রদানকারী সংস্থাগুলো বলেছে। এই পরিস্থিতিতে গাজার বেসামরিক নাগরিকদের নিরাপত্তা এবং তাদের জন্য মানবিক ত্রাণসহায়তা পাঠানোর বন্দোবস্ত করতে উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "ফিলিস্তিনের প্রেসিডেন্টকে বাইডেনের ফোন"

  1. Thank you for the good writeup. It in fact was a amusement account it. Look advanced to more added agreeable from you! However, how can we communicate?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com