শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

দুই সপ্তাহ আগেই ব্যালন ডি’অর বিজয়ীর নাম ফাঁস!

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৮০ বার পড়া হয়েছে
দুই সপ্তাহ আগেই ব্যালন ডি’অর বিজয়ীর নাম ফাঁস!

আগামী ৩০ অক্টোবর জানা যাবে কার হাতে উঠছে ব্যালন ডি’অরের পুরস্কার। তবে এর দুই সপ্তাহ আগেই ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো ফাঁস করে দিয়েছেন এবারের ব্যালন ডি’অর বিজয়ীর নাম। স্পেনের সংবাদমাধ্যম দারিও স্পোর্ট এর বরাত দিয়ে রোমানো জানান, ২০২২-২৩ মৌসুমের ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি।

প্রতিবারই ব্যালন ডি’অর ঘোষণার আগে এরকম কিছু খবর সামনে আসে। অবশ্য তার বেশিরভাগই পরে মিলে যেতে দেখা যায়। ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’— এর ৬৭তম এডিশন আসছে এবার। যেখানে ছেলেদের ফুটবলে মেসির সঙ্গে ব্যালনের প্রতিদ্বন্দ্বীতায় আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জেতানো আর্লিং হালান্ড।

নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট বিশ্বকাপ এবার স্পেনের হাতে উঠেছিল। যেখানে টুর্নামেন্টসেরা হয়েছিলেন স্প্যানিশ তারকা ফরোয়ার্ড আইতানা বোনমাতি। ব্যালন ডি’অরও তিনি পাবেন বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।

কাতার বিশ্বকাপজয়ী মেসি যদি এবার ব্যালন ডি’অর জেতেন তাহলে নিজের রেকর্ড নিজেই ভেঙে দেবেন তিনি। ইতিহাসে সর্বোচ্চ সাতবার ব্যালন ডি’অর জিতেছেন এই আর্জেন্টাইন। মেসির পরই দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার জিতেছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com