বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

আইফোন ফিরে পেতে যে ঘোষণা দিলেন উর্বশী

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৩৯২ বার পড়া হয়েছে
আইফোন ফিরে পেতে যে ঘোষণা দিলেন উর্বশী

বিশ্বকাপের ১৩তম আসরে ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে ছিল নানান রকমের বাড়তি উন্মাদনা। ১ লাখ ৩২হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ছিল কানায় কানায় ভরা।

সাধারণ দর্শকদের পাশাপাশি বলিউড তারকাদের উপস্থিতিও ছিল নজরকাড়া। ভারতকে সমর্থন জোগাতে এদিন মাঠে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। সেখানে ম্যাচ চলাকালে তাকে নিয়মিত রিলস ও ভিডিও পোস্ট করতে দেখা যায়। তবে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে গিয়ে নিজের সোনায় মোড়ানো আইফোন হারিয়ে বিপাকে পড়েন।

এবার হারানো ফোন ফিরে পেতে পুরস্কার ঘোষণা করলেন এই অভিনেত্রী। মঙ্গলবার (১৭ অক্টোবর) উর্বশী সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন। তাতে একটি স্যাটেলাইট ম্যাপের স্ক্রিন শর্ট রয়েছে। পাশাপাশি এতে উর্বশী লিখেছেন, পুরস্কার প্রদান করব। ফোনটির সর্বশেষ অবস্থান একটি মলে। তবে পুরস্কার হিসেবে কী দেবেন সে বিষয়ে কিছু জানাননি উর্বশী।

এর আগে উর্বশী তার এক্স (টুইটার) অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে ফোন হারানোর কথা জানান। তাতে এ অভিনেত্রী লিখেন, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে আমার ২৪ ক্যারেট সোনার আইফোনটা হারিয়ে গেছে। যদি কেউ খোঁজ পান, দয়া করে সাহায্য করুন। যত দ্রুত সম্ভব আমার সঙ্গে যোগাযোগ করুন।

উর্বশী তার এই পোস্ট আহমেদাবাদ পুলিশকেও ট্যাগ করেন। পরে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য চাওয়া হয়। পরবর্তীতে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন উর্বশী।

প্রসঙ্গত, ২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার দখলে। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী। সূত্র: টিভি নাইন বাংলা

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com