শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

যুদ্ধের মধ্যেই ইসরায়েলে বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৭৬ বার পড়া হয়েছে
যুদ্ধের মধ্যেই ইসরায়েলে বাইডেন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে ভয়াবহ হামলার পর বিশ্বজুড়ে তীব্র নিন্দার মুখে পড়েছে ইসরায়েল। এমন অবস্থার মধ্য বুধবার স্থানীয় সময় সকাল এগারোটার দিকে তেল আবিবে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, এটি জো বাইডেনের জন্য সবচেয়ে জটিল কূটনৈতিক সফরের একটি হতে চলেছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধের মধ্যে ইসরায়েলের প্রতি সংহতি জানাতেই বাইডেন তেল আবিব সফর করছেন। তবে মঙ্গলবার রাতে গাজায় হাসপাতালে হামলার পর বিশ্বজুড়ে তীব্র নিন্দার মুখে পড়েছে ইসরায়েল। এ বিষয় নিয়ে বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা শহরের কেন্দ্রস্থল আল-আহলিল আরব হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন। আহতদের অবস্থা গুরতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি হামলা থেকে বাঁচতে গাজার বহু বাসিন্দা ওই হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন। এছাড়া আগে থেকেই সেখানে ভর্তি ছিলেন আহত শত শত রোগী। হামলায় হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন আরব নেতারা। বাইডেন ইসরায়েলের পর জর্ডান সফর করতে চেয়েছিলেন। সেখানে জর্ডান, মিশর ও ফিলিস্তিনের মাহমুদ আব্বাস প্রশাসনের সঙ্গে বাইডেনের বৈঠকের কথা ছিল। তবে ইসরায়েল হাসপাতালে হামলা চালানোর পর সেই বৈঠক বাতিল করে দেন আরব নেতারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com