বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

ভৈরবে রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক

ডে
  • আপডেট সময় শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৫২ বার পড়া হয়েছে
ভৈরবে রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক

কিশোরগঞ্জের ভৈরবের কমলপুর এলাকা থেকে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমসহ পাঁচ নেতাকর্মীকে সাদাপোশাকে তুলে নেওয়ার প্রতিবাদে আগামীকাল রবিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পৌর বিএনপি।

শনিবার (৪ নভেম্বর) দুপুরে এক ভিডিও বার্তায় এই কর্মসূচির আহ্বান জানিয়েছেন পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র হাজি মো. শাহিন মিয়া। তিনি আটকের তীব্র প্রতিবাদ ও নিন্দার পাশাপাশি আগামীকালের হরতাল পালন করতে উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ সময় তার পাশে পৌর বিএনপির সদস্য সচিব ভিপি মুজিবুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি মো. দেলোয়ার হোসেন সুজন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আল মামুনকে দেখা গেছে।

এদিকে হরতাল ঘোষণার সাথে সাথে ভৈরবের বিভিন্ন স্থানে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা।

এর আগে, দলটির পক্ষ থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম জানিয়েছিলেন, গতকাল শুক্রবার রাতে আন্তনগর মহানগর ট্রেনে ঢাকা থেকে ভৈরব ফেরার পথে নরসিংদীর রায়পুরা উপজেলার দৌলতকান্দি স্টেশনে আসার পর একদল সাদা পোশাকধারী ব্যক্তি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি সাইফুল হককে আটক করে। পরে আজ শনিবার ভোরে শহরের কমলপুর এলাকার নিজ বাড়ি থেকে অপর যুগ্ম আহ্বায়ক মো. নূরুজ্জামানকে আটক করে। সকাল সাড়ে ৭টার দিকে নূরুজ্জামান মিয়ার ভাগ্নি-জামাই মাজাহারের বাড়ি থেকে মো. শরীফুল আলম, তার গাড়িচালক রতন মিয়া এবং বাড়ির মালিক মাজাহারকে আটক করে নিয়ে যায়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কিছুই জানেন না বলে জানান। তবে শনিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এক প্রেস ব্রিফিংয়ে আটকের বিষয়টি নিশ্চিত করেন বিভিন্ন গণমাধ্যমকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com