শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

হামাসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান মালয়েশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১০০ বার পড়া হয়েছে
হামাসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান মালয়েশিয়ার

হামাস ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিদেশি সমর্থকদের লক্ষ্য করে প্রস্তাবিত মার্কিন আইনের অধীনে একতরফা নিষেধাজ্ঞা মেনে নেবে না মালয়েশিয়া।

মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, আমরা কেবল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তকে স্বীকৃতি দিই যা বহুপাক্ষিক বলে বিবেচিত হয়।

ফিলিস্তিনি ইস্যুতে মালয়েশিয়ার সর্বসম্মতভাবে সমর্থন দেয়া উচিত। মার্কিন সরকার হামাসের আন্তর্জাতিক সমর্থকদের ওপর নিষেধজ্ঞা দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এ কথা বললেন। হামাস ও ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের আন্তর্জাতিক সমর্থকদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে গত সপ্তাহে মার্কিন কংগ্রেসে ভোটাভুটি হয়।

বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়া এমন একটি দেশ যেখানে সব রাজনৈতিক দল ফিলিস্তিনিদের প্রতি দীর্ঘ দিন ধরেই সমর্থন দিয়ে আসছে। এছাড়া ফিলিস্তিন ও মালয়েশিয়ার সম্পর্ক অনেক গভীর।

মার্কিন সরকারের ঘোষণার বিষয়ে মালয়েশিয়া সরকারের অবস্থান কী- গতকাল সংসদে তা জানতে চান বিরোধীদলের এক এমপি। বিরোধী এমপির প্রশ্নের জবাবে আনোয়ার ইব্রাহিম বলেন, আমেরিকার এই হুমকিসহ কোনো হুমকিই আমি মেনে নেব না। এই পদক্ষেপ একতরফা এবং এর কোনো বৈধতা নেই। তিনি বলেন, জাতিসংঘের সদস্য হিসেবে আমরা শুধু নিরাপত্তা পরিষদে পাস হওয়া কোনো প্রস্তাবকে স্বীকার করি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com