শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

এবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হলেন সাবেক প্রধানমন্ত্রী ক্যামেরন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৯৬ বার পড়া হয়েছে
এবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হলেন সাবেক প্রধানমন্ত্রী ক্যামেরন

যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে তাকে নিয়োগ দেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এর মাধ্যমে দীর্ঘদিন পর আবারও সক্রিয় রাজনীতিতে ফিরছেন তিনি। খবর রয়টার্স ও বিবিসি’র।

৫৭ বছর বয়সী ডেভিড ক্যামরন ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ব্রেক্সিটের গণভোটের ফল প্রকাশের পর তিনি পদত্যাগ করেছিলেন।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ডেভিড ক্যামেরনকে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে ঘোষণা করা হয়েছে। পরে ক্যামেরন তার সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, ‘যদিও আমি গত সাত বছর ধরে সামনের সারির রাজনীতির বাইরে ছিলাম, তবে আমি আশা করছি, গত এগারো বছর ধরে রক্ষণশীল নেতা এবং ছয় বছর প্রধানমন্ত্রী হিসেবে আমার যে অভিজ্ঞতা তা আমাকে বর্তমান প্রধানমন্ত্রীকে সহায়তা করতে সাহায্য করবে।’

তিনি আরও জানান, যদিও আমি সুনাকের কিছু ব্যক্তিগত সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারি, তবে তিনি একজন শক্তিশালী ও সক্ষম নেতা।

এর আগে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যানকে বরখাস্ত করেন ঋষি সুনাক। তার স্থলাভিষিক্ত হন পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি। আর জেমস ক্লিভারলির স্থানে মনোনীত হলেন ডেভিড ক্যামেরন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com