শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

মাঝ আকাশে স্বামী-স্ত্রীর ঝগড়া, বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১১৬ বার পড়া হয়েছে
মাঝ আকাশে স্বামী-স্ত্রীর ঝগড়া, বিমানের জরুরি অবতরণ

উড়োজাহাজে চড়ার সময় যাত্রীদের নানা অঘটন, বিস্ময়কর ঘটনার কথা শোনা যায়। এবার মাঝ আকাশে ঝগড়া বাধিয়ে দিল এক দম্পতি। আর তাতে অতিষ্ট হয়ে গন্তব্যে পৌঁছানোর আগেই অন্যত্র জরুরি অবতরণ করে তাদের নামিয়ে দিতে বাধ্য হলো কর্তৃপক্ষ।

বুধবার (২৯ নভেম্বর) এমন এক ঘটনার সাক্ষী হলো দিল্লি। মূলত মিউনিখ থেকে ব্যাংককগামী লুফথানসার একটি ফ্লাইটে ওঠেন স্বামী-স্ত্রী। বিমান আকাশে উড়াল দেয়ার পর শুরু হয় তাদের ঝগড়া। পরিস্থিতি খারাপ হলে এক পর্যায়ে সকাল ১০টা ২৬ মিনিটে দিল্লিতে অবতরণ করে উড়োজাহাজটি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, এটিসিকে জানাতে বাধ্য হন বিমানের পাইলট। উড়োজাহাজে থাকা স্বামী ছিলেন জার্মানি নাগরিক আর স্ত্রী থাইল্যান্ডের। আচমকা তাদের মধ্যে বিবাদ শুরু হয়। আস্তে আস্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে স্বামীর আচরণে আতঙ্কিত হয়ে বিমানকর্মী ও পাইলটের সাহায্য চান ভুক্তভোগী ওই নারী।

দম্পতিকে সামলাতে হিমশিম খান বিমান কর্মীরা। ওই পরিস্থিতিতে প্রথমে পাকিস্তানের একটি বিমানবন্দরে অবতরণ করতে চান পাইলট। তবে পাক বিমানবন্দর থেকে মেলেনি অনুমতি। এরপরেই দিল্লিতে অবতরণের অনুমতি পান পাইলট। দিল্লিতে পৌঁছে ওই ব্যক্তিকে নামিয়ে ফের উড়াল দেয় উড়োজাহাজটি।

গণমাধ্যমটি জানায়, দিল্লি পুলিশ এবং আধাসামরিক বাহিনী সিআইএসএফ ঘটনাস্থলে উপস্থিত হলে, ওই ব্যক্তি এ ঘটনায় অনুতপ্ত হয়ে নিজের আচরণের জন্য ক্ষমা চান। তাকে জার্মানিতে পাঠিয়ে দেয়া হবে নাকি ভারতীয় নিরাপত্তা সংস্থার কাছে হস্তান্তর করা হবে সে বিষয়ে জার্মান দূতাবাসের সঙ্গে আলোচনা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com