শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

রুশ নারীদের কমপক্ষে ৮টি করে সন্তান নিতে বললেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৭২ বার পড়া হয়েছে
রুশ নারীদের কমপক্ষে ৮টি করে সন্তান নিতে বললেন পুতিন

নিজ দেশের নারীদের প্রত্যেককে ৮ কিংবা তারও বেশি সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া বড় পরিবারের প্রথাও ফিরিয়ে আনতে বলেছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট বলছে, গত শতকের নব্বই দশক থেকেই রাশিয়ায় জনসংখ্যা তেমন একটা বাড়ছে না। তখন থেকেই দেশটিতে জন্মহার কম। তার মধ্যেই ইউক্রেন যুদ্ধে সামরিক-বেসামরিক মিলিয়ে প্রায় ৩ লাখ রুশ নাগরিক হতাহত হয়েছেন। এ কারণেই বেশি সন্তান নেওয়ার কথা বলছেন পুতিন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) মস্কোতে আয়োজিত ওয়ার্ল্ড রাশিয়ান পিপলস কাউন্সিলে একটি ভিডিও বার্তায় পুতিন বলেন, আগামী দশকগুলোতে রাশিয়ার প্রধান উদ্দেশ্য হবে জনসংখ্যা বাড়ানো।

রুশ প্রথার কথা উল্লেখ করে পুতিন বলেন, পরিবার নিয়ে আমাদের দেশে যে প্রথা রয়েছে, তা অনেকেই মানেন। বিশেষ করে ৪-৫ কিংবা তার বেশি সন্তান নেওয়ার বিষয়টি। তবে আমাদের দাদা-দাদীরা ৭-৮টা করে সন্তান নিতেন। আসুন, সেই ধারা ফিরিয়ে আনি। অনেক সন্তান নেওয়া ও বড় পরিবার যেন আবার প্রথায় পরিণত হয়।

বিশেষ এই কনফারেন্স পরিচালনা করেন রাশিয়ার অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিল। এতে রাশিয়ার বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তবে এই অনুষ্ঠানে ইউক্রেন যুদ্ধে হতাহতের ব্যাপারে সরাসরি কিছু বলেননি পুতিন।

সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট বলছে, সবাইকে ৮ সন্তান নিতে বললেও, এখন পর্যন্ত পুতিনের নিজের সন্তানই মাত্র দুজন। তবে এ দুজনের অগোচরেও কয়েকজন সন্তান থাকতে পারে তার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com