শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১২৫ বার পড়া হয়েছে
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানি

ইন্দোনেশিয়ার সুরাকার্তায় ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি। মানাহান স্টেডিয়ামে এ জয়ের ফলে প্রথমবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শিরোপা জিতল দেশটি।

ম্যাচ শুরুর ২৯ মিনিটে ফ্রান্সের আয়মেন সাদি ফাউল করে বসলে ভিএআর এ পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। বাম পাশে নিচের কোণায় শট নিয়ে জার্মানিকে প্রথম গোল এনে দেন প্যারিস ব্রুনার। ওই এক গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে ম্যাক মোয়েরস্টেডের অ্যাসিস্ট থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান নোয়াহ ডারভিখ। দুই গোলে এগিয়ে যায় জার্মানি। এর দুই মিনিট পর একটি গোল শোধ করে ফ্রান্স।

৫৩ মিনিটে নোয়া সাঙ্গুইয়ের অ্যাস্টিস্ট থেকে স্কোরশিটে নাম ওঠান সাইমন বুয়াব্রে। ম্যাচের ৬৯ মিনিটে দুটো হলুদ কার্ডের জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জার্মানির উইনার্স ওসাওয়ে। দশজনের দলে পরিণত হওয়া জার্মানির রক্ষণে আক্রমণ বাড়িয়ে দেয় ফ্রান্স।

ম্যাচের ৮৫ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় ফ্রান্স। টিডিয়াম গোমিসের বাড়ানো বল থেকে গোল করেন মাথিস অ্যামৌগৌ। ১০ মিনিট ইনজুরি টাইমে মুহুর্মুহু আক্রমণ হলেও গোল করতে পারেননি কেউ। ২-২ সমতায় ৯০ মিনিটের খেলা শেষ হয়।

পেনাল্টি শ্যুটআউটে জার্মানির এরিক দা সিলভা মোরেইরার নেওয়া প্রথম শট ঠেকিয়ে দেন ফ্রান্সের গোলকিপার পল আর্গনে। এগিয়ে থাকা ফ্রান্সের তৃতীয় শট নিতে এসে লক্ষ্যচ্যুত হন নোয়া সানগুই। এর পর ফ্রান্সের চতুর্থ শট ঠেকিয়ে দেন সেমিফাইনালের নায়ক জার্মান গোলরক্ষক কনস্টানটিন হেইডে।

জার্মানির পঞ্চম শট ঠেকিয়ে দেন আর্গনে। খেলা গড়ায় সাডেন ডেথে। সেখানেও প্রথম শটটি ঠেকিয়ে দেন হেইডে। তবে এবার ভুল করেননি আলমুগেরা কাবার। ফ্রান্সের তরুণদের হৃদয় ভেঙে বিশ্বকাপ জয়ের আনন্দে মাতেন জার্মানির তরুণেরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com