শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

মানহানির মামলায় ক্ষতিপূরণ পেলেন জাকির নায়েক

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৩ বার পড়া হয়েছে
মানহানির মামলায় ক্ষতিপূরণ পেলেন জাকির নায়েক

আলোচিত-সমালোচিত ভারতীয় ধর্মীয় বক্তা জাকির নায়েকের মানহানি করায় মোটা অংকের অর্থ ক্ষতিপূরণ দিয়েছেন মালয়েশিয়ার পেনাং রাজ্যের সাবেক উপমুখ্যমন্ত্রী রামাস্বামী পালানিসামি।

মালয়েশিয়ান সংবাদমাধ্যম মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী রামাস্বামী পালানিসামি মানহানির ক্ষতিপূরণ হিসেবে জাকির নায়েককে ১৫ লাখ ২০ হাজার রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩ কোটি টাকার বেশি) পরিশোধ করেছেন।

প্রতিবেদনে বলা হয়, গত ২ নভেম্বর হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ১৭ নভেম্বর রামাস্বামী পালানিসামি তার ব্যাংক অ্যাকাউন্টে এই ক্ষতিপূরণের অর্থ পাঠিয়েছেন।

গত ২ নভেম্বর পেনাং হাইকোর্টের বিচারক হায়াতুল আকমল আব্দুল আজিজ রামাস্বামীকে জাকির নায়েকের মানহানি করায় ১০ লাখের বেশি রিঙ্গিত ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন। পাশাপাশি, প্রকাশ্যে জাকির নায়েকের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশও দেন।

তবে গতকাল শুক্রবার (০১ ডিসেম্বর) হাইকোর্টে একই বিচারকের আদালতে ক্ষমা চাওয়ার বিষয়টির ওপর স্থগিতাদেশ অর্ডার চেয়ে রামাস্বামীর আবেদন নিয়ে শুনানি হয়। পরে অবশ্য রামাস্বামী আবেদন প্রত্যাহার করে নেন। তবে, কেন তিনি আবেদন প্রত্যাহার করেছেন তা জানা যায়নি।

২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯ সালে রামাস্বামীর চারটি মানহানিকর বক্তব্যের জন্য জাকির নায়েক তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। সে সময় ‘মালয়েশিয়া কি পলাতক জাকির নায়েককে আশ্রয় দিচ্ছে’ শীর্ষক নিবন্ধ লিখেছিলেন রামাস্বামী। এছাড়াও রামাস্বামীর বিরুদ্ধে আরেকটি মামলা করেছিলেন জাকির নায়েক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

2 thoughts on "মানহানির মামলায় ক্ষতিপূরণ পেলেন জাকির নায়েক"

  1. The factory’s adherence to environmental sustainability is demonstrated through their use of eco-friendly materials and energy-efficient manufacturing practices. Elitepipe Plastic Factory

  2. linetogel says:

    Wow, blog yang luar biasa! 🌟 Saya sangat impressed dengan kontennya yang edukatif dan mencerahkan. Setiap artikel memberikan informasi segar dan segar. 🚀 Saya benar-benar menikmati membaca setiap kata. Semangat terus! 👏 Sudah tidak sabar untuk membaca artikel selanjutnya. 📚 Terima kasih atas kontribusinya dalam berbagi pengetahuan yang berguna dan menginspirasi. 💡🌈 Teruskan pekerjaan yang bagus!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com