রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শাস্তির মুখে ব্রাজিল, শঙ্কায় বিশ্বকাপে অংশগ্রহণও

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৯ বার পড়া হয়েছে
শাস্তির মুখে ব্রাজিল, শঙ্কায় বিশ্বকাপে অংশগ্রহণও

অনিয়মের অভিযোগে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট এওনালদো রদ্রিগেজকে ছাঁটাই করে রিও ডি জেনেইরোর একটি আদালত। তাতে চটেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। দেশটির জন্য তাই অপেক্ষা করছে কঠিন শাস্তি। এমনকি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের নিষিদ্ধ করারও হুঁশিয়ারিও দিয়েছে সংস্থাটি। তাতে শঙ্কা জেগেছে সেলেসাওদের ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে দেয়া এক চিঠিতে ফিফা জানায়, দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগেজকে সরানোর তৎপরতা থামাতে হবে। এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া যাবে না। ফিফার চিঠির পরও যদি তাড়াহুড়ো করে রদ্রিগেজকে সরিয়ে দেয়া হয় তাহলে শাস্তির মুখে পড়তে পারে ব্রাজিল ফুটবল সংস্থা।

ফিফার নিয়ম অনুযায়ী, ফুটবল সংস্থায় সরকার, আদালত বা তৃতীয় পক্ষের যে কোনও রকমের হস্তক্ষেপ সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো রকমের সমস্যা হলে ফুটবল সংস্থাকেই সেটির সমাধান করতে হয়।

ফিফা ও কনমেবল (দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা) জানিয়েছে, তারা একটি কমিটি তৈরি করছে। সেই কমিটি এই বিষয়টি খতিয়ে দেখবে। আগামী ৮ জানুয়ারি সেই কমিটির সদস্যরা ব্রাজিলে যাবেন। তারা সেখানকার ফুটবল সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন ও অভিযোগ খতিয়ে দেখবেন। ৮ জানুয়ারির পূর্ব পর্যন্ত ব্রাজিল ফুটবল সংস্থাকে কোনো রকমের সিদ্ধান্ত নিতে নিষেধ করেছে ফিফা। তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ যাতে না হয় সে দিকেও নজর দিতে বলা হয়েছে। যদি তেমনটা হয় তা হলে কড়া পদক্ষেপ নিতে পারে ফিফা, এমনকি ফুটবল থেকে ব্রাজিলকে নিষিদ্ধও করতে পারে তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com