রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সহজ জয় পেল আব্দুল বারীক ফুটবল একাডেমী

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে
সহজ জয় পেল আব্দুল বারীক ফুটবল একাডেমী

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ওয়াহিদুল ইসলাম জেলা ফুটবল লীগের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয় প্রভাতী সংসদ বনাম আব্দুল বারীক ফুটবল একাডেমীর মধ্যে।

শনিবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে অনুষ্ঠিত খেলায় আব্দুল বারীক ফুটবল একাডেমী ২-০ গোলে সহজ জয় লাভ করে। আব্দুল বারীক ফুটবল একাডেমী একাধিক সহজ সুযোগ নষ্ট করে আরও কয়েকটি গোল বঞ্চিত হয়। নতুবা ব্যবধানটা হতে পারতো ডাবল।

শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে ওঠলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। ৮০ মিনিটের খেলায় দ্বিতীয়ার্ধের ৫৪ ও ৬০ মিনিটের মাথায় দলকে জয় সূচক গোল উপহার আব্দুল বারীক ফুটবল একাডেমীর ফরোয়ার্ড মো: কাওছার মিয়া।

খেলার প্রথমার্ধের ৩৪ মিনিটের সময় ফাউল করে হলুদ কার্ড পায় প্রভাতী সংসদের খেলোয়ার মো: মুক্তার হোসেন। খেলোয়ার পরিবর্তনের সময় মাঠ থেকে বের হওয়ার আগেই শরীর থেকে জার্সি খুলে ফেলার কারণে দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটের সময় খেলার নিয়ম ভঙ্গ করে হলুদ কার্ড পায় মো: লিংকন। প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ মিলিয়ে প্রায় ১৩টি অফসাইট লক্ষ্য করা যায়।

আগামীকাল রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ৩ ঘটিকায় গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে মার্শাল আর্ট এসোসিয়েশন বনাম ইছামদ্দিন স্পোর্টিং ক্লাব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com