বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

সাফে ভারতকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে
সাফে ভারতকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

শুরুতে গোল করে বাংলাদেশ এগিয়ে যায়। ভারত সমতায় ফেরে ম্যাচ নিজেদের দিকে নিয়ে নেয়। তবে শেষ ১২ মিনিটে সাইফুল বারী টিটুর দল আবারও ঝলক দেখালো। আরও দুই গোল আদায় করে ভারতকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে ।

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে। শেষ ম্যাচে ৮ মার্চ ভুটানের বিপক্ষে পয়েন্ট হারালেও তাতে ফাইনাল নিয়ে কোনও অনিশ্চয়তা থাকবে না।

মঙ্গলবার বিকালে কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বাংলাদেশের প্রথম গোল পেতে বেশি সময় লাগেনি।

ম্যাচ ঘড়ির ৯ মিনিটে লাল-সবুজ দল এগিয়ে যায়, অনেকটা ভাগ্যপ্রসুত। আলপি আক্তারের দূরপাল্লার শট গোলকিপার সুরাজমুনি কুমারি লাফিয়ে উঠে বল ধরার চেষ্টা করলেও তা ছুটে গিয়ে জড়িয়ে যায় জালে।

এক গোলে পিছিয়ে থেকে ভারত ম্যাচে ফেরার চেষ্টা করে। ১৮ মিনিটে ভারতের লংগাজাম নিরার শট গোলকিপার তালুবন্দী করেন।

বিরতির পরও ভারতের দাপট দেখাতে থাকে। ৫২ মিনিটে জটলা থেকে অর্পিতা ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি,বক্সের প্রান্ত থেকে শেতার রানির ডান পায়ের জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে।

৫৫ মিনিটে ভারত ঠিকই সমতায় ফেরে। ডান প্রান্তে প্রায় বাইলাইন থেকে আনুষ্কার শর্মার সরাসরি শট দূরের পোস্টের ভেতরে লেগে গোল হয়।

৬৬ মিনিটে বাংলাদেশ আক্রমণে আসে। সেটপিস থেকে ভালো সুযোগ পায়। আলপি আক্তারের ফ্রি-কিকে বক্সের ভেতরে একজনের হেড গোলকিপার কোনমতো সেভ করেন।

৭১ মিনিটে ভারতের আনুস্কার শট দূরের পোস্ট দিয়ে যায়।

বাংলাদেশ শেষ ১২ মিনিটে প্রতিপক্ষকে চাপে রেখে। ৭৮ মিনিটে দারুণ গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন সুরভী আকন্দ প্রীতি। মধ্যমাঠ থেকে বল পেয়ে দুই ডিফেন্ডারকে গতিতে পরাস্ত করে বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে লাল-সবুজ দলের মুখে আবারও হাসি ফিরিয়ে আনেন।

৮৯ মিনিটে বাংলাদেশ তৃতীয় গোল করে ভারতকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয়। অনন্যা মুরমুর কর্নারে গোলকিপার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি, বলে চলে আসে পেছনে। সেখানে অন্য ডিফেন্ডারদের মাঝ থেকে অর্পিতা বিশ্বাস আলতো শটে জাল কাঁপান।

রেফারির শেষ বাঁশি বাজতেই প্রীতিদের উল্লাস শুরু।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com