বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

রোজার প্রথম জুমায় ইসলাম গ্রহণ করলেন মার্কিন র‌্যাপার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে
রোজার প্রথম জুমায় ইসলাম গ্রহণ করলেন মার্কিন র‌্যাপার

পবিত্র রমজান মাসের প্রথম জুমায় ইসলাম গ্রহণ করেছেন বিখ্যাত মার্কিন র‌্যাপার ও প্রযোজক লিল জন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে তিনি ইসলাম গ্রহণ করেন।

রোববার (১৭ মার্চ) ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার লস অ্যাঞ্জেলসের কিং ফাহাদ মসজিদে যান তিনি। সেখানে প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দেন বিখ্যাত এ র‌্যাপার।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, লিল জন প্রথমে আরবিতে শাহদত তথা কালিমা উচ্চারণ করেন। এরপর তিনি ইংরেজিতে কালেমা পাঠ করেন। এ সময় মসজিদের ইমাম তাকে তত্ত্বাবধান করেন।

বিখ্যাত এ মার্কিন র‌্যাপার জর্জিয়ার আটলান্টায় ১৯৭২ সালে জন্মগ্রহণ করেন। তার আসল নাম জনাথন এইচ স্মিথ। আমেরিকান লেখক ও অ্যাক্টিভিস্ট শস কিংয়ের পর লিল জন দ্বিতীয় বিখ্যাত মার্কিনি যিনি রজমানের প্রথম সপ্তাহে ইসলাম গ্রহণ করেন।

লিল জন ২০০০ এর দশকের গুরুর দিকে তিনি হিপ হপ সংগীতের বাণিজ্যিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ক্রঙ্ক গ্রুপ লিল জন এবং ইস্ট সাইড বয়েজের ফ্রন্টম্যান ছিলেন, যার সাথে তিনি পাঁচটি অ্যালবাম প্রকাশ করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com