শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

যুক্তরাষ্ট্রে ঝড়-টর্নেডোর আঘাত, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৭ মে, ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে ঝড়-টর্নেডোর আঘাত, নিহত ১৫

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। গতকাল রোববারের এই দুর্যোগে আহত হয়েছে অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

টর্নেডো ও ঝড়ের আঘাতে টেক্সাসে ৭ জন, আরকানসাসে ৫ জন, ওকলাহোমায় ২ জন এবং কেনটাকিতে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কতৃপক্ষ। ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন এলাকার বেশ কিছু ভবন। এ ছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কয়েকটি অঙ্গরাজ্যের প্রায় ৫ লাখ বাসিন্দা।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানান, তার অঙ্গরাজ্যের এক তৃতীয়াংশেরও বেশি এলাকা এখন দুর্যোগে ক্ষতিগ্রস্থ। টেক্সাসের কুক কাউন্টির শেরিফ রে স্যাপিংটন জানান, সেখানে পাঁচ বছর বয়সী দুই শিশু এবং একই পরিবারের তিনজন সদস্যের প্রণহানি হয়েছে। এ ছাড়া অনেকে আহত হয়েছেন বলে জানান তিনি।

ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি পেট্রোল স্টেশন প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া লরি উল্টে ডালাসের কাছে একটি মহাসড়ক বন্ধ হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের অবস্থান এবং আবহাওয়াজনিত কারণে সেখানে ভয়াবহ টর্নেডো হয়ে থাকে। গত শনিবার টেক্সাস, আরকানসাস এবং ওকলাহোমায় টর্নেডোর সতর্কতা জারি করেছিল জাতীয় আবহাওয়া অধিদপ্তর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com