মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

পর্তুগালের নাটকীয় জয়ে ইউরো মিশন শুরু

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে
পর্তুগালের নাটকীয় জয়ে ইউরো মিশন শুরু

ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল জয় দিয়ে ইউরো মিশন শুরু করল। পিছিয়ে পড়া ম্যাচে নাটকীয় জয় তুলে নিয়েছে সেলেকাওরা। ফ্রান্সিসকো কনসেসাওয়ের শেষ মুহূর্তের গোলে তারা চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২-১ গোলে নাটকীয় জয় পেয়েছে। এই ম্যাচ দিয়ে রেকর্ড ষষ্ঠ ইউরো খেলার কীর্তি গড়েছেন পর্তুগিজ অধিনায়ক।

গতকাল (মঙ্গলবার) রাতে লাইপজিগের ম্যাচটিতে চেকদের চেয়ে স্পষ্ট ফেবারিট ছিল পর্তুগালই। কেবল ম্যাচটিতেই নয়, রোনালদোরা যে টুর্নামেন্টের শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই গেছেন জার্মানিতে। সেখানে তাদের শুরুটাও হয়েছে রোমাঞ্চকর।

নিজের শেষ ইউরো খেলতে নেমে অবশ্য প্রথম ম্যাচে গোল পাননি সাম্প্রতিক সময়ে ক্লাবে বেশ ফর্ম দেখানো সিআরসেভেন। তাদের আক্রমণের মুখে চেক প্রজাতন্ত্র ম্যাচের বেশিরভাগ সময়ই নিজেদের অর্ধে রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল। তাতে তারা সফলও হয়েছে বেশ ভালোভাবে। কারণ পুরো প্রথমার্ধে পর্তুগিজদের তারা গোল বঞ্চিত করে রাখে। এরপর ডেডলক ভাঙা লিড–ও প্রথমেই নেয় চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬২তম মিনিটে রোনালদোদের স্তব্ধ করে দেন চেক ফুটবলার লুকাস প্রোভড। তার দারুণ এক শটে চেক প্রজাতন্ত্র ১-০ গোলে এগিয়ে যায়।

যদিও তাদের সেই উচ্ছ্বাস শেষ হতে বেশি সময় লাগেনি। কারণ ৬৯তম মিনিটেই ম্যাচে সমতা। তাও নিজেদের ডিফেন্ডারের অবদানে। এতে তার সামনে থাকা চেক ডিফেন্ডার রবিন হ্রানাচের গায়ে লেগে বল ঢুকে যায় নিজেদের জালেই। ১–১ সমতা টেনে হাফ ছেড়ে বাঁচে পর্তুগাল।

এরপর জয় নিশ্চিত করা গোলও নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই পেতে পারত রোনালদো–ব্রুনো ফার্নান্দেজরা। কিন্তু দিয়েগো জোতার করা গোল বাতিল হয়ে যায় রোনালদো অফসাইড থাকায়। ফলে পয়েন্ট ভাগাভাগি করার দিকেই এগোচ্ছিল ম্যাচটি। কিন্তু যোগ হওয়া সময়ে ফ্রান্সিসকো কনসেইসাওয়ের গোল। ২১ বছর এই বয়সী ফরোয়ার্ড মাঠে বদলি হিসেবে নেমেছিলেন গোলের মাত্র মিনিট দেড়েক আগে। তবে এই গোলেও ভুল ছিল চেকদের হয়ে প্রথম আত্মঘাতি গোল করা হ্রানাচ।

এরপরে ফাঁকায় বল পেয়ে বাঁ পায়ের শটে দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দেন সাবেক তারকা উইঙ্গার সার্জিও কনসেইসাওয়ের ছেলে। একইসঙ্গে ২-১ গোলে জয় নিয়ে ইউরো অভিযান শুরু পর্তুগালের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com