বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

উত্তর কোরিয়ায় অস্ত্র পাঠাতে পারে রাশিয়া: পুতিন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে
উত্তর কোরিয়ায় অস্ত্র পাঠাতে পারে রাশিয়া: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের প্রতিশোধ হিসেবে উত্তর কোরিয়াকে অস্ত্র সরবরাহ করতে পারে রাশিয়া। বৃহস্পতিবার (২০ জুন) ভিয়েতনামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পুতিন।

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, পরমাণু অস্ত্রধারী উত্তর কোরিয়া সফর ও দেশটির নেতা কিম জং-উনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সইয়ের এক দিন পর এই বক্তব্য নতুন করে বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলছে। এর আগে জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়নের কারণে পশ্চিমা দেশগুলো উত্তর কোরিয়াকে এড়িয়ে গেছে। এ ছাড়া তারা মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে উদ্বেগের সঙ্গেই দেখছে।

পুতিন বলেন, রাশিয়ার অস্ত্র পেতে পারে উত্তর কোরিয়া। আমি বলছি, পিয়ংইয়ংসহ আমরা বিশ্বের অন্যান্য অঞ্চলে অস্ত্র সরবরাহ করার অধিকার সংরক্ষণ করি। (উত্তর কোরিয়ার) সঙ্গে আমাদের চুক্তিগুলোকে বিবেচনায় নিচ্ছি, আমি এটাকে নাকচ করে দিচ্ছি না।

এরআগেও চলতি মাসের শুরুতে পুতিন হুমকি দিয়েছিলেন, রাশিয়া পশ্চিমা প্রতিপক্ষকে অস্ত্র সরবরাহ করতে পারে। কারণ, পশ্চিমারা ইউক্রেনকে অতি সুনির্দিষ্টভাবে আঘাত হানতে পারা অস্ত্র সরবরাহ করছে এবং রাশিয়ার ভেতর লক্ষ্যবস্তুতে গুলি চালানোর অনুমতি দিচ্ছে।

প্রসঙ্গত, পিয়ংইয়ং সফরকালে গত বুধবার রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হয়। চুক্তিতে কোনো পক্ষ আগ্রাসনের শিকার হলে পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com