শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

গাজা ও ইউক্রেন সংঘাত প্রসঙ্গে যে বার্তা দিল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে
গাজা ও ইউক্রেন সংঘাত প্রসঙ্গে যে বার্তা দিল তুরস্ক

বিশ্ব রাজনীতির উত্তাল মুহূর্তে নিজের জাত চেনাতে উঠেপড়ে লেগেছে তুরস্ক। এদিকে ইউক্রেন ও গাজায় চলমান সশস্ত্র সংঘাতে আঞ্চলিক ও বৈশ্বিক যুদ্ধ বেধে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে হুশিয়ার করেছে তুরস্ক। দেশটির শীর্ষ কূটনীতিক বিশ্ব সম্প্রদায়কে অনতিবিলম্বে এই দুটি সংঘাতের যুদ্ধবিরতি কার্যকরের দায়িত্ব নেয়ার ওপর জোর দিয়েছেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র ব্যাপকভাবে ব্যবহারের ঝুঁকি রয়েছে। আড়াই বছর ধরে চলমান এই যুদ্ধের পরিসমাপ্তি টানা দরকার। আমাদের এই অঞ্চলে শান্তি ও স্থিতি দরকার। মঙ্গলবার (২৫ জুন) চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী হেন লিপাভেস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দুই কূটনীতিক দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে কথা বলার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে কথা বলেন।

ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্ক ভূখণ্ডগত সংহতিতে বিশ্বাসী। এই যুদ্ধ রাশিয়া ও ইউক্রেনের বাইরেও ছড়িয়ে পড়ছে। এই যুদ্ধ শুধু দুটি ভুখণ্ডেই সীমিত থাকছে না। বৈশ্বিক ঝুঁকি বাড়াচ্ছে।

এরদোগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সব যুদ্ধ বিগ্রহ বন্ধ হোক সেটিই চাওয়া তুরস্কের। সেটি মধ্যপ্রাচ্যের হোক কিংবা উত্তরাঞ্চলের হোক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com