মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

টাঙ্গাইলে চ্যাম্পিয়ন সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ

আল আমিন সবুজ: টাঙ্গাইল
  • আপডেট সময় বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে চ্যাম্পিয়ন সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর টাঙ্গাইল জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ। টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলায় মাওলানা ভাসানী আদর্শ কলেজকে ৪-৩ গোলে হারিয়েছে তারা।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ক্রীড়া পরিদপ্তরের সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করে টাঙ্গাইল জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিস। ১০ দলের এই প্রতিযোগিতায় ফাইনালে ওঠা দুটি দলই সুযোগ পাবে ঢাকা বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেয়ার। ফাইনাল ম্যাচে ২ গোল সহ মোট ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের মো: কাওছার। টুর্নামেন্ট সেরা খেরোয়াড়ও হয়েছেন তিনি।

এছাড়া ফাইনাল ম্যাচে ২ গোল করে লড়াইয়ে টিকিয়ে রাখা মাওলানা ভাসানী আদর্শ কলেজের মাছুম পেয়েছেন ফাইনাল ম্যাচ সেরা পুরস্কার। ম্যাচ শেষে খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার আল-আমিন এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মুহাম্মাদ আলী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com