রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আর্জেন্টিনার ফাইনালে বিতর্কিত সেই ক্লসসহ ব্রাজিলের ৫ রেফারি!

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে
আর্জেন্টিনার ফাইনালে বিতর্কিত সেই ক্লসসহ ব্রাজিলের ৫ রেফারি!

কোপা আমেরিকা কাপের ফাইনাল খেলবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কলম্বিয়া। আগামী ১৫ জুলাই ভোর ৬টায় শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ওই দুই দল। তবে আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। আর্জেন্টিনা-কলম্বিয়া দলের ফাইনাল পরিচালনার জন্য ব্রাজিলের ৫ জন রেফারিকে দায়িত্ব দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) কনমেবল নিজেদের ওয়েবসাইট থেকে ফাইনালের জন্য রেফারিদের নাম ঘোষণা করেছে। ঘোষিত তথ্য অনুয়ায়ী, খেলায় মাঠে থাকছেন ব্রাজিলীয় রেফারি রাফায়েল ক্লস। তার সঙ্গে অ্যাসিসট্যান্ট, ভিএআর মিলিয়ে মোট ৭ জন রেফারির মধ্যে ৫ জনই থাকছেন ব্রাজিলের।

এর আগে ব্রাজিলকে বিদায় করে সেমিফাইনালে ওঠা উরুগুয়েকে ১-০ হারিয়ে কোপার ফাইনালে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। এবারের আসরে দুর্দান্ত খেলেছে দলটি। টানা ২৮ ম্যাচ অপরাজিত। এবারের কোপা আমেরিকার অন্যতম সেরা এক দল কলম্বিয়া। আর ফাইনালে আসার আগে সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। এর আগে আর্জেন্টিনা ও কলম্বিয়া একবারই মুখোমুখি হয়েছিল কোপা আমেরিকার ফাইনালে। ১৯৯১ সালের সেই ফাইনালে ২-১ গোলে জয় নিয়ে ফেরে আর্জেন্টিনা।

প্রসঙ্গত, ২০২০ সালে কাতার বিশ্বকাপ বাছাইয়ে রেফারি রাফায়েল ক্লসের সঙ্গে সমস্যা হয়েছিল আজেন্টিনার। প্যারাগুয়ের সঙ্গে একটি ম্যাচে মেসিদের পক্ষে একটি পেনাল্টি না দেয়া, আবার বিরুদ্ধে একটি পেনাল্টি দেয়ায় ক্ষোভ রয়েছে আর্জেনটাইন সমর্থক। একই ম্যাচে ১৫ পাসের পর মেসির একটি গোল বাতিল করে দিয়েছিলেন তিনি। কারণ গোল বিল্ডআপের ২৭ সেকেন্ড আগে প্যারাগুয়ের একজন খেলোয়াড়কে ফাউল করেছিলেন, যা রাফায়েল ক্লস লো সেলসো-ভিএআরে দেখেছিলেন। বিশ্বকাপ বাছাইয়ে ওই ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছিল।আর ওই দিন ম্যাচ শেষে ক্লসের বিরুদ্ধে মেসি বলেছিলেন, ‘তুমি তো আমাদের দুবার.. শেষ করে দিয়েছো।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com