সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডার্ক ওয়েবে বাংলাদেশিদের ৬০ লাখ সিভি বিক্রি বিজ্ঞপ্তি বাংলাদেশের বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ চেয়েছে ভারত বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা এহসান উল্লাহ পিয়াল গ্রেপ্তার কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, ঘিরে রহস্য নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন  নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা থেকে বাঁচতে যুবকের অপহরণের নাটক, জেলে পাওনাদার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদকসহ আটক ৫, আদালতের মাধ্যমে কারাগারে

কিশোরগঞ্জে হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৪২৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

মিঠামইন উপজেলায় ঘুরতে এসে হাওরে গোসল করতে নেমে আবিদ (২০) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১২ জুলাই) বিকেলে জেলার মিঠামইন জিরো পয়েন্টের কাছে হাওরে এ ঘটনা ঘটে। আবিদের বাড়ি গাজীপুর জেলার।  

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর থেকে কিশোরগঞ্জের মিঠামইন হাওরে ঘুরতে আসেন আবিদসহ তিনজন বন্ধু। শুক্রবার বিকেল ৩টার দিকে মিঠামইন জিরো পয়েন্টের কাছে হাওরে গোসল করতে নেমে ডুবে যান তারা। পরে বিষয়টি জানাজানির পর উদ্ধার অভিযান শুরু করা হয়। উদ্ধার অভিযানের একপর্যায়ে সজীব ও শাহজাহান নামের দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আবিদ এখনও নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বিষয়টি নিশ্চিত করে জানান, আবিদ নামের একজন এখনও নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com