বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভৈরবে অটোপাশের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

হৃদয় আজাদ, ভৈরব, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে
ভৈরবে অটোপাশের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

কিশোরগঞ্জের ভৈরবে এইচএসসি পরীক্ষায় অটোপাশের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। আজ ১৭আগষ্ট, শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দূর্জয় মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সরকারি হাজী আসমত কলেজ, ভৈরব আইডিয়াল কলেজ, জিল্লুর রহমান মহিলা কলেজ ও শিমুলকান্দি ডিগ্রি কলেজের চলমান ২০২৪ব্যাচের শিক্ষার্থীদের একাংশ অংশগ্রহণ করেন।

দুপুর টায় ভৈরব সরকারি হাজী আসমত কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে মিছিলটি ভৈরব দূর্জয়মোড়ে মানববন্ধন কর্মসূচিতে রুপ নেয়। এসময় ঘন্টাব্যাপি মানববন্ধনে শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন, মোঃ তুষার, সাদ্দাম, সামিয়া রহমান, রিনা দেবনাথ, জান্নাতুল ইসলাম প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহত এবং আহত হওয়ার ঘটনা ঘটেছে। অনেকেই ঘর-বাড়িতে হামলার শিকার হয়েছেন। দেশের সার্বিক অস্থিতিশীল পরিস্থিতিতে চলমান এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের মানুসিকতা নেই বেশিরভাগ ছাত্র-ছাত্রীর। এ পরিস্থিতিতে করোনাকালিন সময়ে ২০২০ব্যাচের শিক্ষার্থীদের প্রতি সহনশীল আচরণের মাধ্যমে যেভাবে অটোপাশের আওতায় আনা হয় একই পদ্ধতিতে ২০২৪ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীদেরকেও অটোপাশের আওতায় আনার দাবি জানান তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com