বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

রাতে লেবানন থেকে ফিরছেন আরও ১৬৭ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৫৫ বার পড়া হয়েছে
রাতে লেবানন থেকে ফিরছেন আরও ১৬৭ বাংলাদেশি

ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে লেবানন থেকে সরকারি উদ্যোগে আরও ১৬৭ বাংলাদেশি দেশে ফিরছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১২টায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় চার্টার্ড ফ্লাইটে করে তারা ঢাকায় পৌঁছাবেন। .

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

তাদের অভ্যর্থনা জানাবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং আইওএম বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান। এ সময় বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফ করবেন তারা।

এর আগে সোমবার (৪ নভেম্বর) লেবানন থেকে ৭০ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়। এ পর্যন্ত সাতটি ফ্লাইটে মোট ৩৩৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

এ পর্যন্ত লেবাননে একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, লেবাননে চলমান সাম্প্রতিক যুদ্ধাবস্থায় যতজন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসতে ইচ্ছুক, তাদের সবাইকেই সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে।

বৈরুতে বাংলাদেশ দূতাবাস দেশে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com