বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

ভৈরবে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০

হৃদয় আজাদ, ভৈরব, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে
ভৈরবে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০

কিশোরগঞ্জের ভৈরবে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুদল এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ত্রিশজন আহত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে পৌর শহরের পঞ্চবটি ও জগন্নাথপুর দক্ষিণপাড়া এলাকাবাসীর মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, গত দুদিন আগে খেলার মাঠে পঞ্চবটি ও পার্শ্ববর্তী এলাকা জগন্নাথপুর দক্ষিণপাড়ার ছোট শিশুদের ফুটবল খেলায় হট্টগোল বাধলে এর উত্তেজনা ছড়ায় দুই এলাকার যুবকদের মাঝে। এই ঘটনার জের ধরে গতকাল শুক্রবার রাতে পঞ্চবটি গ্রামের এক যুবককে ভৈরব বাজারে একা পেয়ে মারধর করে গাইনহাটি এলাকার কয়েকজন। ওই ঘটনায় আজ শালিসী বৈঠকের কথা থাকলেও এর আগেই সকাল ১১টার দিকে সংঘর্ষে জড়িয়ে পরে দুই এলাকার অন্তত কয়েকশ মানুষ। এসময় কাঠেরপুল এলাকার বেশ কয়েকটি দোকানপাট ও টিনশেড ঘর-বাড়ি ভাংচুর করা হয় । সংঘর্ষে নারী-পুরুষসহ উভয়পক্ষের অন্তত ত্রিশজন আহত হয়েছেন ।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে দুই ঘন্টা ব্যাপি চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ ও সেনাবাহিনী। বিকেলের দিকে ফের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে আইন শৃঙ্খলা রক্ষায় এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ শাহিন মিয়া।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com