বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

হোসেনপুর-গফরগাঁও সড়কের খুরশিদমহল সেতুর মাঝের লোহার স্লিপার চুরি

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে
হোসেনপুর-গফরগাঁও সড়কের খুরশিদমহল সেতুর মাঝের লোহার স্লিপার চুরি
 কিশোরগঞ্জের হোসেনপুর-গফরগাঁও সড়কের ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত খুরশিদ মহল সেতুর দুই পাটাতনের সংযোগ স্থলের গুরুত্বপূর্ণ লোহার স্লিপারটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। ফলে যেকোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। তাই যানবাহনের চালকসহ এলাকাবাসী এ বিষয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেছেন।
স্থানীয় ট্রাক ড্রাইভার হিরা মিয়া, পথচারী রিপন মিয়াসহ অনেকেই জানান,গত এক সপ্তাহ আগে   ওই লোহার স্লিপারটি চুরি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো সেটি সংযোজনের উদ্যোগ নেয়নি। ফলে এক ধরণের অজানা আতঙ্ক নিয়েই চালক ও পথচারীরা সেতুর ওপর দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের আঞ্চলিক উপ- বিভাগীয় প্রকৌশলী বিজয় বসাক জানান, খুরশিদ মহল সেতুর চুরি যাওয়া লোহার স্লিপারটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে। আশা করা যায় খুব স্বল্প সময়ের মধ্যেই ওই সমস্যাটির সমাধান হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com