বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

‘ডিসেম্বরে নির্বাচন চাইলে অক্টোবরের আগেই প্রস্তুত থাকতে হবে’

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে
‘ডিসেম্বরে নির্বাচন চাইলে অক্টোবরের আগেই প্রস্তুত থাকতে হবে’

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ত্রোয়োদশ সংসদ নির্বাচন করতে হলে তফসিল ঘোষণাসহ ভোট সংক্রান্ত যাবতীয় কাজ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। এদিকে আগামী নির্বাচন উৎসবমুখর পরিবেশে করার প্রত্যাশও রেখেছেন প্রধান নির্বাচন কমিশনার।

রোববার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি নাসির উদ্দিন বলেন, ডিসেম্বরে ভোট করতে গেলে অক্টোবরে তফসিল করতে হবে। অক্টোবরের মধ্যে আইন কানুন বিধি বিধান সংস্কার শেষ করতে হবে।

গত ১৪ জানুয়ারি বিএনপির তরফে বলা হয়, আগামী জুলাই-অগাস্টের মধ্যে তারা সংসদ নির্বাচন চান। ওই সময় সিইসি বলেছিলেন, রাজনৈতিক কোনো বক্তব্যের মধ্যে নির্বাচন কমিশন ঢুকতে চায় না। আমরা আইন-কানুন, বিধি-বিধান, সিস্টেমের মধ্যে থাকব।

এদিন আগারগাঁওয়ে চলমান সংস্কারে সীমানা পুননির্ধারন, নতুন দল নিবন্ধনসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার।

সীমানা নির্ধারণে কমিশনের হস্তক্ষেপ না রাখার সুপারিশকে দ্বিমত প্রকাশ করে সিইসি বলেছেন, এটা ইসির এখতিয়ার। পার্লামেন্টারি স্টান্ডিং কমিটির মুখাপেক্ষী হলে ইসির ক্ষমতা খর্ব করা হবে। ভোটার হালনাগাদ এবং সীমানা নির্ধারণের জন্য ইসির বাইরে অন্য কারো হস্তক্ষেপ কোনভাবেই গ্রহণযোগ্য না।

পার্লামেন্টের স্থায়ী কমিটির হাতে নির্বাচন কমিশনের কোনো কাজ গেলে ইসির স্বাধীনতা খর্ব হবে বলে মনে করছেন সিইসি নাসির উদ্দিন। তিনি বলেন, স্থায়ী কমিটির কাছে নির্ভরশীল হতে চাইনা। এই সংক্রান্ত সুপারিশ বাতিল করতে হবে।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাজের সমালোচনা করে সিইসি বলেন, সুপারিশে অনেক কিছু দেয়া যায়। বাস্তবায়ন করা কঠিন। ভাঙা নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে অন্তর্ভূক্তিমূলক করার পাশাপাশি সব অংশীজনকে দায়বদ্ধতার মধ্যে আনার লক্ষ্যে প্রায় ১৫০ সুপারিশ রেখেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com