বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে বসত বাড়িতে হামলা ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে
হোসেনপুরে বসত বাড়িতে হামলা ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জের হোসেনপুরে বসত বাড়িতে হামলা ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
রবিবার বিকেলে পৌর এলাকার ধুলিহর নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক রফিকুল ইসলাম অর্জুন বলেন,গত ১৭ এপ্রিল ধুলিহর গ্রামে প্রতিবেশী মো. শাহ আলম গংদের সাথে জমিসংক্রান্ত বিষয়ে দুপক্ষের মারামারি সংঘটিত হলে দুপক্ষেরই লোকজন আহত হয়। পরে দুপক্ষের লোকজন থানায় অভিযোগ দায়ের করেন।
তিনি জানান, তারই পরিপ্রেক্ষিতে  ১৯ ই এপ্রিল শনিবার বিকেলে এ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে অপপ্রচারের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিকার এর দাবি জানিয়েছে।
সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম অর্জুন আরও বলেন,আমাদের প্রতিবেশী শাহ আলম গংদের সাথে জমি নিয়ে যে ঝগড়াবিবাদ হয়েছে তাহা বিএনপির নেতা কর্মীদের নজরে গেলে নেতা কর্মীরা দরবার করে মীমাংসা করে দিবেন বলে জানান। কিন্তু শাহ আলম গংরা আমার বিরুদ্ধে যাহা অপপ্রচার করেছেন তাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাকে এবং আমার পরিবারকে হেও প্রতিপন্ন করা জন্য এ অপপ্রচার করেছে বলে দাবি করেন এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com