বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

১ জুলাই থেকে আর জাপানে যাবে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে
১ জুলাই থেকে আর জাপানে যাবে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ঢাকা থেকে জাপানের নারিতা রুটে ফ্লাইট চালানো বন্ধ রাখছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চলমান হজ ফ্লাইট, এয়ারক্রাফট স্বল্পতা ও ব্যবসায়িক বাস্তবতার’ নিরিখে আগামী ১ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা ‘স্থগিত’ ঘোষণা করা হয়েছে।

যে যাত্রীরা ১ জুলাইয়ের পরের ফ্লাইটের টিকেট কিনে রেখেছেন, তারা চাহিদা অনুযায়ী কোনো বাড়তি খরচ ছাড়াই পুরো অর্থ ফেরত নিতে পারবেন।

সেজন্য যাত্রীদের বিমানের নিজস্ব সেলস অফিস বা কাউন্টার ও সংশ্লিষ্ট এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

২০২৩ সালের ১ সেপ্টেম্বর ঢাকা-নারিতা ফ্লাইট চালু করে বিমান। দেড় বছরের মাথায় তা বন্ধ হতে চলায় ঢাকা থেকে বিমানে করে সরাসরি জাপানে যাওয়ার আর কোনো উপায় থাকল না।

ঢাকা-নারিতা রুটে বিমান ফ্লাইট চালাতে শুরু করে ১৯৮১ সালে। ২০০৬ সালে তা বন্ধ হয়ে যায়।

এর আগে ১৯৭৯ সালে ঢাকা-টোকিও ফ্লাইট চালু করেছিল বিমান। সেই রুটও কিছুদিন পরে বন্ধ হয়ে যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com