বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

ইসরায়েলের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে
ইসরায়েলের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

চলমান হামলা-পাল্টা হামলার মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে ইরান। শনিবার ইরানের পশ্চিমাঞ্চলের আকাশে ইসরায়েলি ওই যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের এক সংবাদদাতা এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে তেহরান টাইমস।

ইরানি এই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইসরায়েলের তৃতীয় আরেকটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরানের সেনাবাহিনী। ইরানের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার ইসরায়েলি ওই যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম ইরানের আকাশে ইসরায়েলি ওই যুদ্ধবিমান অবৈধ অনুপ্রবেশ করে। পরে সৈন্যরা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করেন। ওই যুদ্ধবিমানের পাইলটকে জীবিত আটক করা হয়েছে।

তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ এই যুদ্ধবিমান ভূপাতিত করার মাধ্যমে ইরান এখন পর্যন্ত ইসরায়েলের অন্তত তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করেছে। বাকি দুটি বিমানের একটির পাইলট নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া অপর পাইলটকেও ইরানি বাহিনী আটক করেছে।

শুক্রবার তেহরানের বিভিন্ন আবাসিক ভবন, সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। এই হামলায় ইরানে প্রায় ১০০ জন বেসামরিক নাগরিক, সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।

এর জবাবে ইসরায়েলি ভূখণ্ডে সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে পাঁচ ধাপে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। ইরানের সামরিক বাহিনী বলেছে, ইরানি হামলায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলের ১৫০টিরও বেশি সামরিক ও গোয়েন্দা স্থাপনা ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবারও দ্বিতীয় দিনের মতো ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে কামিকাজে ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে ইরান। আগামী কয়েক ঘণ্টায় আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি ভূখণ্ডে ইরানের হামলা জোরদার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com