বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

তেহরানে আইআরজিসি সদরদপ্তর ও কারাগারে হামলার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে
তেহরানে আইআরজিসি সদরদপ্তর ও কারাগারে হামলার দাবি ইসরায়েলের

ইরানের রাজধানী তেহরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদরদপ্তরে হামলার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সোমবারের এই হামলায় আইআরজিসির সৈন্য হতাহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, ‘‘তেহরানে চলমান ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদরদপ্তরেও আঘাত হানা হয়েছে।’’

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ‘‘ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বর্তমানে নজিরবিহীন শক্তি প্রয়োগ করে তেহরানের কেন্দ্রস্থলে শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তু ও দমনমূলক প্রতিষ্ঠানে আঘাত হানছে।’’ তিনি জানান, এ হামলার লক্ষ্যবস্তু ছিল বাসিজ মিলিশিয়ার সদরদপ্তর, কুখ্যাত এভিন কারাগার, বিপ্লবী গার্ডের অভ্যন্তরীণ নিরাপত্তা কার্যালয় এবং ফিলিস্তিন স্কয়ারে স্থাপিত ঘড়ি, যেটি ২০৪০ সালের মধ্যে ইসরায়েলের পতনের ক্ষণগণনা করছিল।

তেহরানের এভিন কারাগারে বন্দিদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দিতেই ইসরায়েল এই হামলা চালিয়েছে বলে ইসরায়েলি পক্ষ থেকে ধারণা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে কোনও বন্দি হতাহত হননি।

ইরানের বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘এভিন কারাগারে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিশৃঙ্খলা ছড়ানোর সংবাদ সম্পূর্ণ গুজব।’’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com