শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

একসাথে ফুটফুটে তিন ছেলের জন্ম দিলেন মা হাসিনা

হৃদয় আজাদ,ভৈরব, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে
একসাথে ফুটফুটে তিন ছেলের জন্ম দিলেন মা হাসিনা

মাত্র বত্রিশ বছর বয়সে একসাথে তিন ফুটফুটে নবজাতকের জন্ম দিয়ে রীতিমত হৈ-চৈ ফেলে দিয়েছেন কিশোরগঞ্জের ভৈরবের এক গৃহবধু। এমন বিরল ঘটনায় হাসপাতাল পাড়ায়ও চলছে একপ্রকার উৎসবের আমেজ। এদিকে তিন নবজাতকই ছেলে সন্তান হওয়ায় আহ্লাদে-আনন্দে মাতোয়ারা পরিবারের লোকজন। উপরওয়ালার শোকর গুজার করে পরিবারের নবাগত তিন সদস্যের সুস্থতা ও দীর্ঘাঘু কামনায় দোয়া করেন প্রতিবেশীসহ স্থানীয় উপস্থিত লোকজনেরা। এছাড়াও তিন নবজাতক শিশুই বর্তমানে সুস্থ-স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

রবিবার সাড়ে নয়টায় পৌর শহরের কমলপুরে অবস্থিত হলিটাচ মেডিকেল কেয়ার এন্ড হাসপাতালে অস্ত্রপচারের মাধ্যমে একসাথে তিন নবজাতক শিশুর জন্ম হয়। শিশু গুলোর বাবা অলি মিয়া একজন কৃষক ও মা হাসিনা বেগম (৩২) গৃহিণী। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামে। অলি মিয়া ও হাসিনা বেগমের এর আগে এক এক করে তিনটি ছেলে সন্তান রয়েছে। অলি মিয়া একজন সাধারণ কৃষক। সিজারের মাধ্যমে অপারেশন করাতে এ হাসপাতালে আসেন। তাদের অস্ত্রোপচার সম্পন্ন করেন হাসপাতালের ডাক্তার শফিকুল ইসলাম ও প্রাক্তন সিভিল সার্জন ডাক্তার জালাল উদ্দিন। দুই ডাক্তারের তত্ত্বাবধানে অস্ত্রপাচারের পর শিশুগুলো শারিরীকভাবে যথেষ্ট সুস্থ ও ভালো আছে।

ভৈরব হলিটাচ মেডিকেল কেয়ার এন্ড হাসপাতালের ব্যবস্থাপক পরিচালক মোঃ ফয়জুল আলম জানান একসাথে তিন নবজাতক জন্ম হওয়ায় আমরা অত্যন্ত খুশি ও আনন্দিত। তিনটি শিশুর জন্য জামা-কাপড় ও উপহারের ব্যবস্থা করেছি। নবজাতক ও নবজাতকের মা সুস্থ ও ভালো আছে।

বাবা অলি মিয়া জানান, আমি একজন সাধারণ কৃষক। আমাদের কুলজড়ে একসাথে তিন শিশু জন্ম হওয়ায় আমরা খুশি ও আনন্দিত। পাশাপাশি তাদের ভরপোষণ ও চিকিৎসার সেবার জন্য আমরা চিন্তিতও বটে। বাস্তবতার বেড়াজালে পড়ে তিনি তাই সমাজের বিত্তবান মানুষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেন দরিদ্র কৃষক অলি মিয়া।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com