শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্যে ভারতের সমর্থন নেই: জয়সওয়াল কিশোরগঞ্জে নিজস্ব ফিসারির পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু সভাপতি ফাহিম, সম্পাদক ফয়সাল: তাড়াইলে ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন তাড়াইলে যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সবুজকে সংবর্ধনা ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ, ২ জনের পদোন্নতি শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান ভাত রান্নার সময় নরম হয়ে গেলে কী করবেন মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর তাড়াইলে রাউতি মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে কাফন-দাফন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ৪ বিভাগে অতি ভারি বৃষ্টির সতর্কবার্তা

হোসেনপুরে প্রাথমিক বিদ্যালয়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, মালামাল চুরি

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে
হোসেনপুরে প্রাথমিক বিদ্যালয়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, মালামাল চুরি
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গনমানপুরুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নিরাপত্তার অভাব দেখা দিয়েছে। বিদ্যালয়ের চারপাশে কোন প্রকার সীমানা প্রাচীর না থাকায় শিক্ষার্থীদের পাঠদানে মারাত্মক বিঘ্ন ঘটছে। সেইসাথে প্রতিনিয়ত ঘটছে জানালা-দরজা ভাঙচুর, বাগান নষ্ট ও মালামাল চুরির ঘটনা।
.
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল ছুটির পর এলাকার কিছু উৎশৃঙ্খল কিশোর মাঠে ঢুকে ফুটবল খেলে। এতে বিদ্যালয়ের জানালার কাচ ভেঙে যায়, দরজার ক্ষতি হয় এবং বাগানের ফুলগাছ ও শোভাময় উদ্যানের সৌন্দর্য নষ্ট হচ্ছে। রাতের বেলায় স্থানীয় কিছু বহিরাগত যুবক বিদ্যালয় প্রাঙ্গণে আড্ডা দেয়, যা বিদ্যালয়ের পরিবেশকে আরও অবনতির দিকে ঠেলে দিচ্ছে।
.
সম্প্রতি একমাত্র টিউবওয়েলটি চুরি হয়ে গেছে। এমনকি ১২ জুলাই রাতে চুরি হয়েছে জাতীয় পতাকা উত্তোলনের স্ট্যান্ড। এসব ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম উদ্বেগ বিরাজ করছে।
.
বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানায়,আমরা ঠিকমতো ক্লাস করতে পারি না। জানালার কাচ ভাঙা, দরজা ঠিকমতো বন্ধ হয় না। ভয় লাগে। কখন যে আবার কিছু চুরি হয়ে যায় বুঝি না।
.
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূকুন উদ্দিন জানান, একাধিকবার মৌখিক ভাবে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিদ্যালয়ে একটি বাউন্ডারি ওয়াল খুবই প্রয়োজন। নিরাপত্তার অভাবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় ইউএনও মহোদয়  ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com