বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

এশিয়ান কাপে রেকর্ড চ্যাম্পিয়ন চীনের গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে
এশিয়ান কাপে রেকর্ড চ্যাম্পিয়ন চীনের গ্রুপে বাংলাদেশ

নারী ফুটবলে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো এএফসি উইমেন’স এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে লাল-সবুজের মেয়েরা। তবে মূল মঞ্চে পা রেখেই পড়তে হলো কঠিন পরীক্ষার মুখে। মঙ্গলবার অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ড্রয়ে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ।

এই গ্রুপে রয়েছে রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন চীন, বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকা উত্তর কোরিয়া, এবং র‌্যাঙ্কিংয়ে ৫১তম উজবেকিস্তান। বাংলাদেশ ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ১২৮তম, যা ড্রয়ে অংশ নেওয়া ১২ দলের মধ্যে সর্বনিম্ন।

বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিপক্ষ র‌্যাঙ্কিং অনুযায়ী উজবেকিস্তান। অন্যদিকে উত্তর কোরিয়া এ প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন চীনকেও ছাড়িয়ে যাচ্ছে সাম্প্রতিক ফর্মে। এই গ্রুপ থেকে সেরা দুই দল ও সেরা তৃতীয় হয়ে ওঠার লড়াই সহজ হবে না বাংলাদেশের জন্য।

ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বাংলাদেশের কোচ বা অধিনায়ক। শুধু বাংলাদেশ নয়, অনুপস্থিত ছিলেন জাপান, ইরান, ফিলিপিন্স এবং উত্তর কোরিয়ার প্রতিনিধিরাও।

এবারের এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের মার্চে, অস্ট্রেলিয়ায়। অংশ নিচ্ছে মোট ১২টি দেশ। তিন গ্রুপে ভাগ করা দলগুলোর মধ্যে সেরা দুইটি করে দল এবং সেরা দুটি তৃতীয় দল খেলবে নকআউট পর্বে।

এই টুর্নামেন্ট থেকে ছয়টি দল সরাসরি কোয়ালিফাই করবে ২০২৭ উইমেন’স বিশ্বকাপে। এছাড়াও কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো আটটি দল পাবে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার সুযোগ।

বাংলাদেশ নারী দলের কোচ পিটার জেমস বাটলার জানিয়েছেন, এই চ্যালেঞ্জকে তারা সুযোগ হিসেবে দেখছেন। “আমরা জানি প্রতিপক্ষরা অনেক শক্তিশালী, কিন্তু আমরা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com