শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

ডাকসু নির্বাচন: স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলে লড়বেন উমামা-সাদী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে
ডাকসু নির্বাচন: স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলে লড়বেন উমামা-সাদী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থী দিয়েছে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল। বৃহস্পতিবার অপরাজেয় বাংলার পাদদেশে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

এ প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হচ্ছেন জুলাই আন্দোলনের সামনের সারির নেতা উমামা ফাতেমা। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূইয়া। সংবাদমাধ্যম সমন্বয়ক রাফিজ খান প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এছাড়া এ প্যানেলে সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহেদ হোসেন। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে নূমান আহমাদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মমিনুল ইসলাম (বিধান), কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে সুর্মী চাকমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নাফিজ বাশার (আলিফ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে অনিদ হাসান প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ ছাড়া গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সিয়াম হোসেন ইমন, ক্রীড়া সম্পাদক পদে সাদিকুজ্জামান সরকার (সাদিক), ছাত্র পরিবহন সম্পাদক পদে রাফিজ খান, সমাজসেবা সম্পাদক পদে তানভির সামাদ, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ইসরাত জাহান নিঝুম এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে নুসরাত জাহান নিসু প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সদস্য পদে লড়বেন ববি বিশ্বাস, নওরীন সুলতানা তমা, আবির হাসান, রক্তবীজ অর্ক বড়ুয়া, রাফিউল হক রাফি, আব্দুল্লাহ আল মুবিন (রিফাত), সাদেকুর রহমান সানি, মো. মুকতারুল ইসলাম (রিদয়), হাসিবুর রহমান, আবিদ আব্দুলাহ, মো. হাসান জুবায়ের (তুফান), মো. সজিব হোসেন, মো. শাকিল, নেওয়াজ শরীফ আরমান ও আবিদ আব্দুলাহ।

প্যানেল ঘোষণার সময় ভিপি প্রার্থী উমামা বলেন, “বাংলাদেশকে এখনও অনেক দূর হাঁটতে হবে। আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি। ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে আমরা সেই আকাঙ্ক্ষার দিকে এগিয়ে যাব।”

তিনি আরও বলেন, “আমাকে অনেকে বলেছে, আমি মেয়ে মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেয়ে মানুষকে নাকি ভোট দেবে না, তাই আমাকে অনেকে বলেছে সরে আসতে। যদিও আমি তাদের নাম বলছি না। আমাকে বলেছে, কোনো সম্পাদক পদ হলে আমি নাকি জিতে আসব।”

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট। পরদিন প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। আর ভোট হবে ৯ সেপ্টেম্বর।

এদিকে, ডাকসু নির্বাচনে ইতোমধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল এবং বাম ধারার সাত সংগঠনের সমন্বয়ে গঠিত ‘প্রতিরোধ পর্ষদ’।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com